• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ নলছিটির সুবিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বাবলু তালুকদার সুগন্ধা নদীর ওপর সেতু নির্মাণে নতুন আশার আলো, পরিদর্শনে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ঐতিহ্যবাহী নথুল্লাবাদ উচ্চ বিদ্যালয়ের হারানো গৌরব ফিরিয়ে আনা হবে: এডহক কমিটির সভাপতি অ্যাডভোকেট আল আমিন পুলিশ লাইনস স্কুল পরিদর্শন করেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার চাঁপাইনবাবগঞ্জে যুবদলের প্রতিরোধ ও বিক্ষোভ মিছিল চাঁপাইনবাবগঞ্জে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ব্র্যাকের অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত ট্রাস্কফোর্স অভিযানে একাধিক মামলার আসামি নারী মাদক কারবারি গ্রেফতার; ইয়াবা, হেরোইন ও গাঁজা উদ্ধার

মাদারীপুরে মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের মানববন্ধন

Reporter Name / ৪৪২ Time View
Update : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪

মোঃ লুৎফর রহমান, মাদারীপুর থেকে : একাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’- এ স্লোগান দিয়ে মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী স্লোগানের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে মাদারীপুরের বিভিন্ন উপজেলায় মানববন্ধন করেছে মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা।

(মঙ্গলবার ১৬ জুলাই) বিকেল ৫টার সময় কালকিনি উপজেলা পরিষদ চত্তরে মুক্তিযোদ্ধা সংসদ কালকিনি উপজেলা সংসদ ও সন্তান কমান্ডের আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালন করে মুক্তিযোদ্ধা ও তার পরিবারের সদস্যরা।

মানববন্ধনে মুক্তিযোদ্ধারা বলেন, ছাত্র আন্দোলনকে ইস্যু করে মুক্তিযোদ্ধা কোটাবিরোধী এবং জামায়াত-শিবিরসহ চক্রান্তকারীরা দেশকে অস্থিতিশীল করতে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে অপতৎপরতা চালাচ্ছে।

এ সময় বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আঃ জলিল আকন, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আঃ মালেক হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা মালেকুজ্জামান মালেক, বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা মজিদ মোল্লা,বীর মুক্তিযোদ্ধা আজগর আলী সরদার প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/