• রবিবার, ১০ মে ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম
ঝালকাঠিতে চা বিক্রেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি রাজাপুরে ডাকবাংলো দখল করে ওসি’র বসবাস, জনমনে ক্ষোভ কায়েদ সাহেব (রহঃ) এর ১৮ তম ইছালে ছওয়াব বার্ষিক ওয়াজ মাহফিল  চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত- ৩ ​চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযান ৭০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার দেশ বাংলা ফাউন্ডেশনের স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক সচেতনতামূলক সভা  চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সচেতনতায় ডিএনসি’র লিফলেট বিতরণ ইনভিশন টুয়েন্টিফোরে সংবাদ প্রকাশের পর ‘জর্দা শামিম’ রংপুরে গ্রেফতার, উদ্ধার অস্ত্র-গুলি তেলকুপি সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ৭টি ভারতীয় মোবাইল ফোন জব্দ ঝালকাঠীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব রেডক্রস রেডক্রিসেন্ট দিবস পালিত

বোনের বাড়ি থেকে আর বাড়ি ফেরা হলোনা বরগুনার বৃদ্ধ সুলতান খানের

Reporter Name / ৪০৩ Time View
Update : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪

সরদার মহিদুল ইসলাম বাগেরহাট জেলা প্রতিনিধি : বাগেরহাটের শরণখোলায় বোনের বাড়িতে বেড়াতে এসে বেপরোয়া ভাবে চলা ইজিবাইকের ধাক্কায় প্রাণ হারালেন সুলতান খাঁন (৭০) নামের এক বৃদ্ধ। রবিবার (৭জুলাই) সকালে উপজেলার উত্তর কদমতলা মহিলা মাদ্রাসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত সুলতান খাঁন বড়গুনা জেলার তালতলি উপজেলার নিদ্রা সকিনা গ্রামে বাসিন্দা। তিনি গত ৭ দিন আগে শরণখোলা উপজেলার উত্তর কদমতলা গ্রামে বোন জামাই মেঃ তানজির মৃধার বাড়িতে বেড়াতে আসেন।
নিহতের বোন জামাই তানজির মৃধার ভাই সবুর মৃধা বলেন,তার বেয়াই সুলতান খাঁন সকাল বাড়ি থেকে বের হয়ে রায়েন্দা বাজারের দিকে যাচ্ছিলেন। এসময় বাংলাবাজারের দিক থেকে বেপরোয়া গতিতে দুইটি ইজিবাইক একইদিকে যাওয়ার সময় একটি গাড়ি আর একটি গাড়িকে ওভারটেক করতে গেল সুলতান খাকে ধাক্কা দেয়। গাড়ির ধাক্কায় সুলতান খাঁনের মাথা থেতলে যায় এবং হাসপাতালে নেয়ার আগেই তিনি মারা যান।
শরণখোলা থানার ওসি মোঃ কামরুজ্জামান জানান, ঘাতক ইজিবাইক চালককে আটকের চেষ্টা চলছে। মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। এ ব্যাপারে পরবর্তি আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানা এ কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/