• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ নলছিটির সুবিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বাবলু তালুকদার সুগন্ধা নদীর ওপর সেতু নির্মাণে নতুন আশার আলো, পরিদর্শনে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ঐতিহ্যবাহী নথুল্লাবাদ উচ্চ বিদ্যালয়ের হারানো গৌরব ফিরিয়ে আনা হবে: এডহক কমিটির সভাপতি অ্যাডভোকেট আল আমিন পুলিশ লাইনস স্কুল পরিদর্শন করেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার চাঁপাইনবাবগঞ্জে যুবদলের প্রতিরোধ ও বিক্ষোভ মিছিল চাঁপাইনবাবগঞ্জে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ব্র্যাকের অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত ট্রাস্কফোর্স অভিযানে একাধিক মামলার আসামি নারী মাদক কারবারি গ্রেফতার; ইয়াবা, হেরোইন ও গাঁজা উদ্ধার

রামপালে মামলা করায় প্রাণনাশের হুমকি: ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

Reporter Name / ৪২৫ Time View
Update : শনিবার, ৬ জুলাই, ২০২৪

সরদার মহিদুল ইসলাম, জেলা প্রতিনিধি (বাগেরহাট) :  রামপাল জমির বিরোধে মারপিট করে টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা করে বিপাকে পড়েছেন ভুক্তভোগীরা। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীর ছেলে রফিকুল ইসলাম। শনিবার (৬ জুলাই) প্রেসক্লাব রামপালের সভাকক্ষে তিনি এ সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে জানান, উপজেলার ছোট নবাবপুর গ্রামে গত ইং ০৪-০৫-২০২৪ তারিখ ভোর সাড়ে ৫ টার সময় বৃদ্ধ পিতা শামসুর রহমান ও মাতা আসমা বেগমকে মারপিট করে হাত- পা ভেঙ্গে পঙ্গু করে দেন প্রতিপক্ষ বজলুর রহমান মোল্যা, বাবলুর রহমান মোল্যা, আশিকুজ্জামান, রাসেল মোল্লা, ওসমান মোল্লা,কাকলী বেগম, খাদিজা বেগম, শাওন শেখ সহ অজ্ঞাত ৪/৫ জন। ওই সময় তারা গরু ক্রয়ের জন্যে পকেটে থাকা ১ লক্ষ ৮০ হাজার টাকা ছিনিয়ে নেয়। তাদের বিরুদ্ধে আমার মাতা আসমা বেগম বাদী হয়ে রামপাল থানায় মামলা করলে কিছু দিনের মধ্যে আইনের ফাঁক দিয়ে জামিনে বের হয়ে আসেন আসামীরা। তারা এসেই মামলার তুলে নিতে একের পর এক হুমকি দিচ্ছে। প্রকাশ্যে বলে বেড়াচ্ছে মামলার না তুললে তোর মা-বাপের মত করুণ পরিণতি ভোগ করতে হবে। এতে আমরা পরিবার পরিজন নিয়ে মারাত্মকভাবে নিরপত্তাহীনতায় ভুগছি। আমরা সংবাদ সম্মেলনে সাংবাদিকদের লেখনির মাধ্যমে পুলিশের নিরাপত্তার ও আইনগত ব্যাবস্থা গ্রহনের দাবী করছি।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত বাবলুর রহমান মোল্লা ও কাকলী বেগমের সাথে মুৃঠোফোনে কথা হলে তারা সকল অভিযোগ অস্বীকার করে বলেন, তাদের কিছুই বলা হয়নি বা কোন হুমকি দেয়া হয়নি। আমাদের সাথে বিরোধ বেধেছে। আমরা মিমাংশার চেষ্টা করছি।

সংবাদ সম্মেলনে ভিকটিম বাদী আসমা বেগম ও তার কন্যা আয়শা খাতুন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/