• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ নলছিটির সুবিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বাবলু তালুকদার সুগন্ধা নদীর ওপর সেতু নির্মাণে নতুন আশার আলো, পরিদর্শনে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ঐতিহ্যবাহী নথুল্লাবাদ উচ্চ বিদ্যালয়ের হারানো গৌরব ফিরিয়ে আনা হবে: এডহক কমিটির সভাপতি অ্যাডভোকেট আল আমিন পুলিশ লাইনস স্কুল পরিদর্শন করেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার চাঁপাইনবাবগঞ্জে যুবদলের প্রতিরোধ ও বিক্ষোভ মিছিল চাঁপাইনবাবগঞ্জে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ব্র্যাকের অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত ট্রাস্কফোর্স অভিযানে একাধিক মামলার আসামি নারী মাদক কারবারি গ্রেফতার; ইয়াবা, হেরোইন ও গাঁজা উদ্ধার

দিনাজপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৬

Reporter Name / ৪১৫ Time View
Update : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর সদর উপজেলায় যাত্রীবাহী নাবিল পরিবহন ও আম বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ঘটনাস্থলেই ২ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুসহ ৪ জন যাত্রী মারা যান। দুর্ঘটনায় আহত হয়েছে বাস ও ট্রাকের ২৮ যাত্রী।

আজ সকালে দিনাজপুর পুলিশ কন্ট্রোল সূত্রে এই তথ্য সাংবাদিকদের নিশ্চিত করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, আজ সকাল সাড়ে ৬টায় দিনাজপুর সদর উপজেলার পাঁচবাড়ী বাজার চকরামপুর এলাকার আরিয়ান পেট্রোল পাম্পের ১শ’ গজ পশ্চিমে দিনাজপুর হতে ফুলবাড়গামী মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাকের ড্রাইভার হাসিবুর রহমান হাসু (৪০) ঠাকুরগাও জেলার পীরগঞ্জ উপজেলার মিত্রমাটি এলাকার বাসিন্দা। তবে অপর নিহত ৫ জনের পরিচয় এখনো জানা যায়নি।
দিনাজপুর কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মো. ফরিদ হোসেন সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/