• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ নলছিটির সুবিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বাবলু তালুকদার সুগন্ধা নদীর ওপর সেতু নির্মাণে নতুন আশার আলো, পরিদর্শনে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ঐতিহ্যবাহী নথুল্লাবাদ উচ্চ বিদ্যালয়ের হারানো গৌরব ফিরিয়ে আনা হবে: এডহক কমিটির সভাপতি অ্যাডভোকেট আল আমিন পুলিশ লাইনস স্কুল পরিদর্শন করেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার চাঁপাইনবাবগঞ্জে যুবদলের প্রতিরোধ ও বিক্ষোভ মিছিল চাঁপাইনবাবগঞ্জে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ব্র্যাকের অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত ট্রাস্কফোর্স অভিযানে একাধিক মামলার আসামি নারী মাদক কারবারি গ্রেফতার; ইয়াবা, হেরোইন ও গাঁজা উদ্ধার

সম্ভাব্য বন্যা মোকাবিলায় সংশ্লিষ্ট সকলকে প্রস্তুতি গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

Reporter Name / ৪১৪ Time View
Update : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪

ডেস্ক রিপোর্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে সম্ভাব্য বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতি গ্রহণ করতে আজ বেসামরিক প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দিয়েছেন।

রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি’র সম্মেলন কক্ষে আয়োজিত জাতীয় অর্থনৈতিক পরিষদ (একনেক)-এর কার্যনির্বাহী কমিটির (’২৫ অর্থবছরের) ১ম সভায় সভাপতিত্বকালে প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন।
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে পরিকল্পনামন্ত্রী মেজর জেনারেল (অব.) আবদুস সালাম বলেন, আগামী দিনে, সম্ভবত আগস্টে, দেশে বন্যা পরিস্থিতি দেখা দিতে পারে-বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের এ পূর্বাভাসের ভিত্তিতে বৈঠকে প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন।
এ ব্যাপারে তিনি সংশ্লিষ্ট সকলকে সম্ভাব্য বন্যা ও এর প্রভাব মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণে নির্দেশ দিয়েছেন।
পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব সত্যজিৎ কর্মকার জানান, এর পাশাপাশি প্রধানমন্ত্রী স্পষ্টভাবে বলেন যে, আগস্ট মাসে সারা দেশে বন্যার আশঙ্কা রয়েছে। ওই সময় থেকে দেশে টানা বৃষ্টিপাতের পাশাপাশি প্রধান নদ-নদীগুলোর পানি বাড়ার প্রবণতা রয়েছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী বন্যার প্রভাব ও ধ্বংসযজ্ঞ থেকে দেশের মানুষকে রক্ষা করতে বেসামরিক প্রশাসন ও মাঠ পর্যায়ের প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলকে বন্যা ও এর প্রভাব মোকাবেলায় প্রশাসনের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করতে নির্দেশ দিয়েছেন।
পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব জানান, সভায় মোট ১১টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। প্রকল্পগুলোর আনুমানিক মোট ব্যয় ৫,৪৫৯.৮৭ কোটি টাকা।
তিনি বলেন, “মোট প্রকল্প ব্যয়ের মধ্যে বাংলাদেশ সরকারের কাছ থেকে ৫,২১৪.৩৪ কোটি টাকা আসবে। প্রকল্প সহায়তা থেকে ১৪০.৪৪ কোটি টাকা ও বাকি ১০৫.০৯ কোটি টাকা সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব তহবিল থেকে আসবে।”
সিনিয়র সচিব বলেন, অনুমোদিত ১১টি প্রকল্পের মধ্যে সাতটি নতুন প্রকল্প ও চারটি সংশোধিত প্রকল্প।
বৈঠকে পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. শহীদুজ্জামান সরকার, পরিকল্পনা কমিশনের সদস্যগণ ও সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/