• রবিবার, ১০ মে ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম
ঝালকাঠিতে চা বিক্রেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি রাজাপুরে ডাকবাংলো দখল করে ওসি’র বসবাস, জনমনে ক্ষোভ কায়েদ সাহেব (রহঃ) এর ১৮ তম ইছালে ছওয়াব বার্ষিক ওয়াজ মাহফিল  চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত- ৩ ​চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযান ৭০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার দেশ বাংলা ফাউন্ডেশনের স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক সচেতনতামূলক সভা  চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সচেতনতায় ডিএনসি’র লিফলেট বিতরণ ইনভিশন টুয়েন্টিফোরে সংবাদ প্রকাশের পর ‘জর্দা শামিম’ রংপুরে গ্রেফতার, উদ্ধার অস্ত্র-গুলি তেলকুপি সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ৭টি ভারতীয় মোবাইল ফোন জব্দ ঝালকাঠীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব রেডক্রস রেডক্রিসেন্ট দিবস পালিত

রামপালে প্রবীণ দম্পতিদের মারপিটের ঘটনায় মামলা করায় প্রাণনাশের হুমকি

Reporter Name / ৫৩৩ Time View
Update : রবিবার, ৩০ জুন, ২০২৪

সরদার মহিদুল ইসলাম, জেলা প্রতিনিধি (বাগেরহাট): রামপাল জমির বিরোধে প্রবীণ দম্পতিকে মারপিট করে টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা করে বিপাকে পড়েছেন ভুক্তভোগীরা। জামিনে বের হয়ে এসে প্রকাশ্যে মামলা তুলে না নিলে আবারো হাত পা ভেঙ্গে দেয়ার হুমকি দিয়েছেন আসামীরা। এতে মারাত্মকভাবে নিরাপত্তাহীনতায় ভুগেছেন অসহায় ওই ভুক্তভোগীরা। তারা পুলিশের নিরাপত্তার দাবী জানিয়েছেন।

উল্লেখ্য, উপজেলার ছোট নবাবপুর গ্রামের সামসুর রহমান গরু কেনাবেচার ব্যবসা করেন। তিনি গত ইংরেজি ৪ মে ভোর সাড়ে ৫ টায় গরু কেনার জন্য বাড়ী থেকে বের হয়ে হাটের উদ্যেশ্যে রওনা দেন। কিছুদূরে গেলে একই গ্রামের আসামী মো. বজলুর রহমানের বাড়ীর সামনে গেলে বজলুর রহমান মোল্লা, বাবলুর রহমান মোল্লা, আশিকুর রহমান, রাসেল মোল্লা, ওসমান মোল্লা, আসিয়া খাতুন, কাকলী বেগম, শাওন শেখ ও খাদিজা বেগমসহ অজ্ঞাত ৩/৪ জন সামসুর রহমানের উপর হামলা করে। তারা রামদা, রড, লাঠি ও হাতুড়ি নিয়ে হামলা করেন। ওই সময় সকলে মিলে মারপিট করে তাকে গুরুতর আহত করেন। বৃদ্ধ সামসুর রহমানের ডাক চিৎকারে তার স্ত্রী আসমা বেগম ছুটে এলে আসামীরা তাকেও মারপিট করে গুরুতর আহত করেন। ওই সময় আসামীরা গরু ক্রয়ের ২ লক্ষ ৮০ হাজার টাকা হাতিয়ে নেয়।

আসামীদের হুমকির মুখে দীর্ঘ প্রায় একমাস পরে চিকিৎসা শেষে গত শুক্রবার রাতে রামপাল থানায় মামলা করেন ভুক্তভোগীরা। তারা অভিযোগ করে বলেন, মামলা করায় আসামীরা আবারো মারপিটের হুমকি দিচ্ছে।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত বাবলুর রহমান মোল্লা ও কাকলী বেগমের সাথে মুৃঠোফোনে কথা হলে তারা সকল অভিযোগ অস্বীকার করে বলেন, তাদের কিছুই বলা হয়নি বা কোন হুমকি দেয়া হয়নি।

এ বিষয়ে রামপাল থানার ওসি সোমেন দাশ এর দৃষ্টি আকর্শন করা হলে তিনি বলেন তদন্তকারী কর্মকর্তাকে বিষয়টি দেখার জন্যে বলা হয়েছে। অভিযোগের সত্যতা পেলে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/