• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ নলছিটির সুবিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বাবলু তালুকদার সুগন্ধা নদীর ওপর সেতু নির্মাণে নতুন আশার আলো, পরিদর্শনে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ঐতিহ্যবাহী নথুল্লাবাদ উচ্চ বিদ্যালয়ের হারানো গৌরব ফিরিয়ে আনা হবে: এডহক কমিটির সভাপতি অ্যাডভোকেট আল আমিন পুলিশ লাইনস স্কুল পরিদর্শন করেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার চাঁপাইনবাবগঞ্জে যুবদলের প্রতিরোধ ও বিক্ষোভ মিছিল চাঁপাইনবাবগঞ্জে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ব্র্যাকের অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত ট্রাস্কফোর্স অভিযানে একাধিক মামলার আসামি নারী মাদক কারবারি গ্রেফতার; ইয়াবা, হেরোইন ও গাঁজা উদ্ধার

বঙ্গবন্ধু ছিলেন বিশ্বশান্তির পথিকৃৎ

Reporter Name / ৪৩৩ Time View
Update : শনিবার, ১ জুন, ২০২৪

ডেস্ক রিপোর্ট : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ব শান্তির পথিকৃৎ ছিলেন বলে আজ এখানে এক আলোচনা সভায় বক্তারা অভিমত ব্যক্ত করেছেন।
তারা বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্বশান্তির পথিকৃৎ। তাই, তিনি জোলিও-কুরি পুরস্কারে ভূষিত হয়েছেন।’
জাতীয় প্রেসক্লাবে জোলিও-কুরি বঙ্গবন্ধু শিশু-কিশোর শান্তি সংসদ আয়োজিত বঙ্গবন্ধুর জোলিও-কুরি পুরস্কারের ঐতিহাসিক মূল্য সমুন্নত রাখার লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তারা এ অভিমত ব্যক্ত করেন।
একটি অসাম্প্রদায়িক শান্তিপূর্ণ স্বাধীন দেশ এবং সন্ত্রাসমুক্ত ও শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় গৌরবজনক অবদানের জন্য ১৯৭৩ সালের ২৩ মে বিশ্ব শান্তি পরিষদ কর্তৃক জোলিও-কুরি শান্তি পুরস্কারে ভূষিত করা হয়।
বিশ্ব শান্তি পরিষদ বিশ্বশান্তির জন্য সংগ্রামে বিশ্বখ্যাত বিজ্ঞানী মেরি কুরি ও পিয়েরে কুরির অবদান স্মরণে ১৯৫০ সাল থেকে বিশিষ্ট ব্যক্তি ও সংস্থাকে পুরস্কার প্রদান করে আসছে।
এ পর্যন্ত জোলিও-কুরি পুরস্কারপ্রাপ্তদের মধ্যে রয়েছেন, ফিদেল কাস্ত্রো, হো চি মিন, ইয়াসির আরাফাত, সালভাদর আলেন্দে, নেলসন ম্যান্ডেলা, ইন্দিরা গান্ধী, মাদার তেরেসা, কবি ও রাজনীতিবিদ পাবলো নেরুদা, জওহরলাল নেহেরু, মার্টিন লুথার কিং এবং লিওনিড ব্রেজনেভের মতো বিশ্ব নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, বঙ্গবন্ধুর ঐতিহাসিক পুরস্কার তরুণ প্রজন্মের পথপ্রদর্শক হবে এবং মানবজাতির ইতিহাসে তার সম্মান উজ্জ্বল হবে।
জোলিও-কুরি বঙ্গবন্ধু শিশু-কিশোর শান্তি সংসদের আয়োজনে শিল্পকলা প্রতিযোগিতা, আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জোলিও-কুর বঙ্গবন্ধু শিশু-কিশোর শান্তি সংসদের আহ্বায়ক লায়ন মো. মাসুম আহমেদের সভাপতিত্বে জোলিও-কুরি বঙ্গবন্ধু শান্তি সংসদের প্রতিষ্ঠাতা ও সভাপতি আবদুল আউয়াল ভূঁইয়া, অধ্যাপক শেলিম রেজা সৌরভ, ড. এস এম এমরান আলী, অ্যাডভোকেট পার্থ চক্রবর্তী, অধ্যাপক ডা. এম এ মান্নান মনির প্রমুখ বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/