• রবিবার, ১০ মে ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম
ঝালকাঠিতে চা বিক্রেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি রাজাপুরে ডাকবাংলো দখল করে ওসি’র বসবাস, জনমনে ক্ষোভ কায়েদ সাহেব (রহঃ) এর ১৮ তম ইছালে ছওয়াব বার্ষিক ওয়াজ মাহফিল  চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত- ৩ ​চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযান ৭০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার দেশ বাংলা ফাউন্ডেশনের স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক সচেতনতামূলক সভা  চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সচেতনতায় ডিএনসি’র লিফলেট বিতরণ ইনভিশন টুয়েন্টিফোরে সংবাদ প্রকাশের পর ‘জর্দা শামিম’ রংপুরে গ্রেফতার, উদ্ধার অস্ত্র-গুলি তেলকুপি সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ৭টি ভারতীয় মোবাইল ফোন জব্দ ঝালকাঠীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব রেডক্রস রেডক্রিসেন্ট দিবস পালিত

বেনজীর আহমেদের ব্যক্তিগত অপরাধের দায় পুলিশ বাহিনী নেবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name / ৪৩০ Time View
Update : শনিবার, ১ জুন, ২০২৪

স্টাফ রিপোর্টার : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বেনজীর আহমেদের ব্যক্তিগত অপরাধের দায় পুলিশ বাহিনী নেবে না। তিনি বলেন, ‘একজন ব্যক্তির অপরাধের দায় কেনো পুরো পুলিশ বাহিনী নিবে? আমার পুলিশ বাহিনী অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করে ভালো কাজ করছে। পুলিশ পেশাদারিত্বের সাথে জঙ্গি ও সন্ত্রাস দমন করছে। এছাড়া করোনার সময়ে মানুষের পাশে দাঁড়িয়েছে। পুলিশ বাহিনী জীবন উৎসর্গ করে কাজ করছে। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তন (টিএসসি) অডিটোরিয়ামে মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে ছাত্রলীগ আয়োজিত ‘আমাদের বঙ্গবন্ধু’ শীর্ষক বক্তৃতা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘তাকে (বেনজীর আহমেদ) তো আমরা এখনো নিষেধাজ্ঞা দেইনি। সে যদি নিষেধাজ্ঞার আগে চলে গিয়ে থাকে? আমি এখনো সঠিক জানি না, সে আছে কিনা চলে গিয়েছে।
আমাকে জেনে কথা বলতে হবে। তিনি আছেন কিনা চলে গেছেন, আমি এখনো নিশ্চিত নই।
সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকান্ড নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মূল হত্যাকান্ড অনুযায়ী মামলাটি হয়েছে ভারতে। আর ভারতের সাথে যুক্তরাষ্ট্রের একটা বন্দি বিনিময় প্রত্যাবর্তন চুক্তি আছে। কাজেই ভারত সরকার তাদের কাছে আবেদন করবেন। যেহেতু ঘটনাটি তাদের দেশে হয়েছে। আমাদের দেশে হলে আমরা আবেদন করতাম, তখন মুল মামলাটি আমাদের থাকতো। তারা যদি পরামর্শ দেয় আমাদের সম্পৃক্ত করে তাহলে আমরা সেখানে যাব। যারা এ হত্যাকান্ড ঘটিয়েছে এবং হত্যার জন্য সহযোগিতা করেছে, সবাইকে শাস্তির আওতায় আনা হবে। যিনি নেপালে রয়েছেন, তাকে ফিরিয়ে আনতে সব রকমের ব্যবস্থা আমরা করছি। আমাদের এখন তদন্ত কাজ চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/