• বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম
ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ নলছিটির সুবিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বাবলু তালুকদার সুগন্ধা নদীর ওপর সেতু নির্মাণে নতুন আশার আলো, পরিদর্শনে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ঐতিহ্যবাহী নথুল্লাবাদ উচ্চ বিদ্যালয়ের হারানো গৌরব ফিরিয়ে আনা হবে: এডহক কমিটির সভাপতি অ্যাডভোকেট আল আমিন পুলিশ লাইনস স্কুল পরিদর্শন করেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার চাঁপাইনবাবগঞ্জে যুবদলের প্রতিরোধ ও বিক্ষোভ মিছিল চাঁপাইনবাবগঞ্জে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ব্র্যাকের অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত ট্রাস্কফোর্স অভিযানে একাধিক মামলার আসামি নারী মাদক কারবারি গ্রেফতার; ইয়াবা, হেরোইন ও গাঁজা উদ্ধার

যেভাবে বিনামূল্যে ইটালিতে ভিসার আবেদন করা যাবে

Reporter Name / ৫৪৪ Time View
Update : শনিবার, ৩০ মার্চ, ২০২৪

ইটালিতে কাজের ভিসার আবেদনের জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করা যাবে বিনামূল্যে। ইটালির দুতাবাসের নির্দেশনায় নতুন পদ্ধতিতে অনলাইনেই করা যাবে বুকিং। আগামী ৩১ মার্চ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে জানিয়ে আবেদনকারীদের জন্য কিছু নির্দেশনা প্রদান করেছে ভিএফএস গ্লোবাল।

আজ ২৯ মার্চ শুক্রবার ইটালির ভিসা আবেদনের সেবাদাতা প্রতিষ্ঠান ভিএফএস গ্লোবাল জানিয়েছে, আগামী ৩১ মার্চ থেকে আবেদনকারীরা তাদের ভিসা জমা দেওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন। এটি করার জন্য তাদের বিবরণসহ work.appointment@vfsglobal.com ঠিকানায় শুধুমাত্র একটি ইমেল পাঠাতে হবে।

মূলত আবেদনকারীদের দ্রুত ভিসা দিতে চাইছে ইটালি দূতাবাস। তাই ইটালির ভিসা আবেদনের সেবাদাতা প্রতিষ্ঠান ভিএফএস গ্লোবালকে নতুন এই বুকিং পদ্ধতি চালু করার নির্দেশনা দিয়েছে তারা। কারণ  ইটালি গমনেচ্ছু বাংলাদেশিদের দেশটিতে যাওয়ার অনুমোদন আসার পর ঢাকায় দেশটির দূতাবাসে পাসপোর্ট জমা দিতে ভিএফএস গ্লোবাল থেকে অ্যাপয়েন্টমেন্ট নি‌তে হয়।

আবেদনকারীদের জন্য ভিএফএস গ্লোবালের নির্দেশনাগুলো হলো,

  • একজন আবেদনকারী শুধুমাত্র একটি ইমেল পাঠাতে পারবেন।
  • একটি ইমেল এবং মোবাইল নম্বর শুধুমাত্র একজন আবেদনকারীর জন্য গ্রহণযোগ্য।
  • একই ইমেল আইডি থেকে প্রাপ্ত একাধিক আবেদন বা একই মোবাইল নম্বর স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলা হবে।
  • অ্যাপয়েন্টমেন্ট স্লট বরাদ্দ করা হবে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে ইমেল আসার ক্রম অনুসারে।
  • আগামী ৩০ দিনের মধ্যে নুল্লাওস্তার মেয়াদ শেষ হচ্ছে এমন আবেদনকারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
  • যেসব আবেদনকারীর বৈধ ও যাচাইকৃত নুল্লাওস্তা নেই তাদের অ্যাপয়েন্টমেন্ট স্লট বরাদ্দ করা হবে না। এই ক্ষেত্রে, আবেদনকারীদের স্পষ্টকরণের জন্য ইটালিতে তাদের নিয়োগকর্তাদের সাথে যোগাযোগ করতে হবে।
  • ভুল তথ্য শেয়ার করার ফলে যাচাইকরণ ব্যর্থ হতে পারে এবং এর ফলে অ্যাপয়েন্টমেন্ট প্রত্যাখ্যান হতে পারে।
  • জাল বা ভুয়া তথ্য পেলে তা পুলিশকে জানানো হবে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, অ্যাপয়েন্টমেন্ট বুক করতে অর্থ প্রদানের জন্য জিজ্ঞাসা করা কাউকে বিশ্বাস করবেন না। সন্দেহজনক কিছুর ক্ষেত্রে, তা অবিলম্বে ভিএসএফ গ্লোবাল এবং ঢাকার ইটালির দূতাবাসে রিপোর্ট করুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/