• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
ঝালকাঠিতে পালিত হ‌লো জগন্নাথ দেবের রথযাত্রা ঝালকাঠি শহরে গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, হত্যার আশঙ্কা আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধীয় জমির গাছ কাটার অভিযোগ, ঝালকাঠি সদরে উত্তেজনা নেত্রকোনায় হেরোইনসহ দুই মাদক কারবারি আটক বাঁশখালীর বন্যার্তদের পাশে বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটি, ৬০০ মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ জুলাই শহীদ দিবস উপলক্ষে ঝালকাঠিতে জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও দোয়া মাহফিল অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের পাশে ঝালকাঠি জেলা পরিষদ, ৫ শিক্ষার্থী পেল ‘মেধাবৃত্তি-২০২৬’ ঝালকাঠির উন্নয়নে ৮০০ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে: ড. জিয়াউদ্দিন হায়দার ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ‘জুলাই শহিদ দিবস-২০২৬’ ঝালকাঠি সদরে বৃক্ষরোপণ, নতুন ভবনের উদ্বোধন ও উপকারভোগীদের মাঝে সহায়তা বিতরণ

ঝালকাঠিতে পালিত হ‌লো জগন্নাথ দেবের রথযাত্রা

Reporter Name / ১০ Time View
Update : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

 

রিয়াজুল ইসলাম বাচ্চু:

 

ঝালকা‌ঠি‌তে পা‌লিত হলো সনাতন ধর্মাবলম্বী‌দের জগন্নাথ দে‌বের রথযাত্রা। বৃহস্প‌তিবার বিকা‌লে শহরের শ্রী শ্রী রাধা গো‌বিন্দ ম‌ন্দির (হ‌রিসভা), আখরাবা‌ড়ি ম‌ন্দির, ইসকন সহ ক‌য়েক‌টি ম‌ন্দির থে‌কে পৃথকভা‌বে জগন্নাথদেবের রথযাত্রা বের হয়। ফুল ফলে সুসজ্জিত হয়ে প্রভু জগন্নাথ দে‌বের রথ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিজ নিজ ম‌ন্দি‌রে গি‌য়ে শেষ হয়। শত শত নারী-পুরুষ ও শিশু ভক্তবৃন্দ রথযাত্রায় অংশ নেয়। এসময় হিন্দু নারীরা ঊলুধ্বনী দেয় এবং শা‌ন্তি কামনায় বি‌শেষ প্রার্থনা ক‌রেন। হিন্দু ধর্মের বিশ্বাস মত, জগতের নাথ যিনি তিনি-ই জগন্নাথ। ভগবান শ্রী জগন্নাথ দেব, ভাই বলভদ্র ও বোন দেবী সুভদ্রাকে নিয়ে কাঠের তৈরি সুসজ্জিত রথে ভ্রমনের নাম রথযাত্রা। দীর্ঘ বিচ্ছেদের পর কৃষ্ণের বৃন্দাবন প্রত্যাবর্তনের স্মরণে এই উৎসব পালিত হয়ে আসছে। হিন্দুরা মনে প্রাণে বিশ্বাস করেন, রথযাত্রায় ভগবান জগন্নাথ দেবের দর্শণ পেলেই মানুষের মুক্তি লাভ হয়। অর্থাৎ পৃথিবীতে মানুষকে আর পূন:জন্ম নিতে হয় না। আর এ কারনেই রথযাত্রায় রথের দড়ি টানতে হাজারো ভক্তদের সমাগম হয়। উল্লেখ্য প্রতি বছর আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়ায় আনন্দঘন পরিবেশে এই রথযাত্রা উত্‍সব পালিত হয়। দাদা বলরাম, বলভদ্র এবং বোন সুভদ্রাকে নিয়ে মাসি গুণ্ডিচার বাড়ি যান, ৮ দিন পর উল্টো রথযাত্রার মাধ্যমে মাসির বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরে আসবে জগন্নাথদেবের রথ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/