• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
ঝালকাঠিতে পালিত হ‌লো জগন্নাথ দেবের রথযাত্রা ঝালকাঠি শহরে গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, হত্যার আশঙ্কা আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধীয় জমির গাছ কাটার অভিযোগ, ঝালকাঠি সদরে উত্তেজনা নেত্রকোনায় হেরোইনসহ দুই মাদক কারবারি আটক বাঁশখালীর বন্যার্তদের পাশে বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটি, ৬০০ মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ জুলাই শহীদ দিবস উপলক্ষে ঝালকাঠিতে জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও দোয়া মাহফিল অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের পাশে ঝালকাঠি জেলা পরিষদ, ৫ শিক্ষার্থী পেল ‘মেধাবৃত্তি-২০২৬’ ঝালকাঠির উন্নয়নে ৮০০ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে: ড. জিয়াউদ্দিন হায়দার ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ‘জুলাই শহিদ দিবস-২০২৬’ ঝালকাঠি সদরে বৃক্ষরোপণ, নতুন ভবনের উদ্বোধন ও উপকারভোগীদের মাঝে সহায়তা বিতরণ

নেত্রকোনায় হেরোইনসহ দুই মাদক কারবারি আটক

Reporter Name / ৮ Time View
Update : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

 

​নেত্রকোনা প্রতিনিধি:মহিউদ্দিন

 

নেত্রকোনা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ৬.৫ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। শুক্রবার (১৭ জুলাই, ২০২৬) রাতে নেত্রকোনা পৌরসভার পূর্ব চকপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ১. মোঃ ফয়সাল আহম্মেদ ওরফে বাবু (৩১), পিতা: মোঃ আব্দুর রশিদ, সাং: পূর্ব চকপাড়া। ২. মোঃ শাহজাহান ওরফে মেরী শাহজাহান (৫৬), পিতা: মৃত নুরু মিয়া, সাং: পূর্ব চকপাড়া। নেত্রকোনা মডেল থানার এসআই (নিঃ) মোঃ মোশারফ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ৯টা ৪০ মিনিটের দিকে পূর্ব চকপাড়া নূর মসজিদের সামনে পাকা রাস্তায় অভিযান চালায়। এ সময় ওই দুই মাদক কারবারিকে আটক করা হয়। ​তল্লাশি চালিয়ে ধৃত আসামি ফয়সাল আহম্মেদের কাছ থেকে ৪.৫ গ্রাম ওজনের ২৯ পুরিয়া এবং শাহজাহানের কাছ থেকে ২ গ্রাম ওজনের ১২ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। সর্বমোট ৪১ পুরিয়া হেরোইনের ওজন ৬.৫ গ্রাম, যার আনুমানিক বাজার মূল্য ২০,৫০০ টাকা। এ ঘটনায় নেত্রকোনা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ৮(ক) ধারায় একটি নিয়মিত মামলা (মামলা নং-২৪, তারিখ: ১৭/০৭/২৬) দায়ের করা হয়েছে। ​থানা সূত্র জানিয়েছে, আটকদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/