• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
জুলাই শহীদ দিবস উপলক্ষে ঝালকাঠিতে জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও দোয়া মাহফিল অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের পাশে ঝালকাঠি জেলা পরিষদ, ৫ শিক্ষার্থী পেল ‘মেধাবৃত্তি-২০২৬’ ঝালকাঠির উন্নয়নে ৮০০ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে: ড. জিয়াউদ্দিন হায়দার ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ‘জুলাই শহিদ দিবস-২০২৬’ ঝালকাঠি সদরে বৃক্ষরোপণ, নতুন ভবনের উদ্বোধন ও উপকারভোগীদের মাঝে সহায়তা বিতরণ পোনাবালিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় শাহ্ আলম মল্লিক বরিশাল বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ পুরস্কার পেলেন দেশ বাংলা ফাউন্ডেশনের চেয়ারম্যান এসএম মিজান  প্রাথমিক বৃত্তিতে উপজেলার শীর্ষে সিংড়ার বিয়াম ল্যাবরেটরী স্কুল  কীর্ত্তিপাশা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী রেজাউল হাসান মুন্নার জনপ্রিয়তায় ভাসছেন  গাভা রামচন্দ্রপুর ইউপি নির্বাচন: সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় খন্দকার হুমায়ূন কবির

জুলাই শহীদ দিবস উপলক্ষে ঝালকাঠিতে জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও দোয়া মাহফিল

Reporter Name / ১৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

 

মাসুম খান,ঝালকাঠি প্রতিনিধি |১৬ জুলাই ২৬

 

জুলাই শহীদ দিবস উপলক্ষে ঝালকাঠিতে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ঝালকাঠি জেলা শাখা।

 

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝালকাঠি জেলা আমীর অ্যাডভোকেট হাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা সেক্রেটারি ফরিদুল হক।

 

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নায়েবে আমির মাওলানা শাহ মুহাম্মদ মুনিরুল ইসলাম, উপজেলা সেক্রেটারি হাফেজ কাওছার হোসাইন, উপজেলা শূরা সদস্য আব্দুল মালেক শিকদারসহ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

 

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট হাফিজুর রহমান বলেন, “জুলাইয়ের শহীদদের আত্মত্যাগ জাতির জন্য অনুপ্রেরণার উৎস। তাঁদের রক্তের ঋণ শোধ করার একমাত্র পথ হলো ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্র গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করা।”

 

বিশেষ অতিথি ফরিদুল হক বলেন, “শহীদদের স্মৃতি শুধু আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ রাখলে চলবে না। তাঁদের আদর্শ ও ত্যাগের চেতনাকে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে ধারণ করতে হবে।”

 

বক্তারা বলেন, জুলাইয়ের শহীদদের আত্মত্যাগ দেশের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। তাঁদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। শহীদদের আদর্শ ও ত্যাগ থেকে শিক্ষা নিয়ে ন্যায়, ইনসাফ, মানবিক মূল্যবোধ এবং সুশাসন প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

 

আলোচনা সভা শেষে জুলাইয়ের শহীদদের আত্মার মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/