• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
জুলাই শহীদ দিবস উপলক্ষে ঝালকাঠিতে জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও দোয়া মাহফিল অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের পাশে ঝালকাঠি জেলা পরিষদ, ৫ শিক্ষার্থী পেল ‘মেধাবৃত্তি-২০২৬’ ঝালকাঠির উন্নয়নে ৮০০ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে: ড. জিয়াউদ্দিন হায়দার ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ‘জুলাই শহিদ দিবস-২০২৬’ ঝালকাঠি সদরে বৃক্ষরোপণ, নতুন ভবনের উদ্বোধন ও উপকারভোগীদের মাঝে সহায়তা বিতরণ পোনাবালিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় শাহ্ আলম মল্লিক বরিশাল বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ পুরস্কার পেলেন দেশ বাংলা ফাউন্ডেশনের চেয়ারম্যান এসএম মিজান  প্রাথমিক বৃত্তিতে উপজেলার শীর্ষে সিংড়ার বিয়াম ল্যাবরেটরী স্কুল  কীর্ত্তিপাশা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী রেজাউল হাসান মুন্নার জনপ্রিয়তায় ভাসছেন  গাভা রামচন্দ্রপুর ইউপি নির্বাচন: সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় খন্দকার হুমায়ূন কবির

ঝালকাঠি সদরে বৃক্ষরোপণ, নতুন ভবনের উদ্বোধন ও উপকারভোগীদের মাঝে সহায়তা বিতরণ

Reporter Name / ১৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

 

 

মাসুম খান,ঝালকাঠি প্রতিনিধি |১৬ জুলাই ২৬

ঝালকাঠি সদর উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি, উপজেলা পরিষদের নবনির্মিত ভবনের উদ্বোধন এবং কৃষক, প্রতিবন্ধী ব্যক্তি ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিভিন্ন ধরনের সরকারি সহায়তা বিতরণ করা হয়েছে।

 

বৃহস্পতিবার (১৬ জুলাই) ঝালকাঠি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) ড. এস. এম. জিয়াউদ্দিন হায়দার।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। সভাপতিত্ব করেন ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ সেগুফতা মেহনাজ।

 

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি উপজেলা পরিষদের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন। পরে তিনি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন এবং প্রতিবন্ধী ব্যক্তিদের হাতে সুবর্ণ নাগরিক কার্ড তুলে দেন।

 

এ সময় কৃষকদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা, বীজ ও কৃষি উপকরণ বিতরণ করা হয়। পাশাপাশি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাঝে চাল এবং আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়।

 

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, কৃষক, প্রতিবন্ধী ব্যক্তি, উপকারভোগী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

উপজেলা প্রশাসনের এ কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করে উপজেলা কৃষি অফিস, উপজেলা সমাজসেবা কার্যালয় এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/