• শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকাকে বসবাসের যোগ্য শহর হিসেবে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী আগামী সংসদ নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে: আইনমন্ত্রী নবগ্রাম ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে সদস্য পদে প্রার্থী নজরুল ইসলাম খানের গণসংযোগ জোরদার চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির মাসিক সমন্বয় সভায় শ্রেষ্ঠ পুরস্কার পেলেন সিপাহি জাকারিয়া হোসেন  পদোন্নতি পেয়ে সিলেটে অতিরিক্ত পরিচালক হিসেবে পদায়িত আল মামুন তালুকদার গাবখান-ধানসিঁড়ি ইউনিয়নের উন্নয়নে কাজ করতে চান সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জহির উদ্দিন কবির ঝন্টু ওয়ারিশি সম্পত্তি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ, ঝালকাঠি সদর থানায় লিখিত আবেদন শেখেরহাট ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় মাইনুল ইসলাম গাভা-রামচন্দ্রপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় সরদার মো. সাফায়েত হোসেন চাঁপাইনবাবগঞ্জে পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক রিফ্রেসার প্রশিক্ষণ অনুষ্ঠিত

শেখেরহাট ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় মাইনুল ইসলাম

Reporter Name / ১৮ Time View
Update : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

 

 

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি সদর উপজেলার ৯নং শেখেরহাট ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন মো. মাইনুল ইসলাম।

 

জানা গেছে, তিনি ২০১০ সালে হেমায়েত উদ্দিন বিজ্ঞান শিক্ষায়তন থেকে এসএসসি, ২০১২ সালে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, পিলখানা, ঢাকা থেকে এইচএসসি এবং পরবর্তীতে ঢাকা কলেজের ম্যানেজমেন্ট বিভাগ থেকে বিবিএ ও এমবিএ সম্পন্ন করেন।

 

রাজনৈতিক পরিচয়ে তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক সদস্য এবং ধানমন্ডি ও হাজারীবাগ থানা শাখার সাবেক সভাপতি ছিলেন। ২০১২ সাল থেকে ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত হন। বর্তমানে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকার মহানগর দক্ষিণের সদস্য (রুকন) হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

তার দাবি, রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে বিভিন্ন সময় তিনি গ্রেপ্তার, কারাবরণ ও রিমান্ডে নির্যাতনের শিকার হয়েছেন। ২০১৭ সালের ডিসেম্বরে নিজ এলাকা থেকে গ্রেপ্তার হওয়ার পাশাপাশি একাধিক মামলা ও হামলার মুখোমুখিও হন।

 

মাইনুল ইসলাম দাবি করেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে তিনি সামনের সারিতে থেকে ভূমিকা পালন করেছেন এবং জুলাই আন্দোলনে নেতৃত্ব দিতে গিয়ে আহত হন।

 

রাজনীতির পাশাপাশি তিনি নিজ ইউনিয়নে সামাজিক কর্মকাণ্ড ও যুবসমাজকে নিয়ে বিভিন্ন উদ্যোগে সম্পৃক্ত রয়েছেন। স্থানীয়দের একটি অংশের মতে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে তার নাম আলোচনায় রয়েছে।

মোঃ মাইনুল ইসলাম বলেন, আমি আমার ইউনিয়ন কে একটি আদর্শ ইউনিয়ন হিসেবে দেখতে চাই। মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত মডেল একটি ইউনিয়ন এলাকাবাসীকে উপহার দিতে চাই। সৎ যোগ্য ও আদর্শবান ব্যক্তি ছাড়া ইউনিয়নের উন্নয়ন সম্ভব নয়। আমার ইউনিয়নবাসির সমর্থন পেলে চেয়ারম্যান পদপ্রার্থী হয়ে এলাকাবাসীর সেবা প্রদানের সুযোগ পাবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/