• শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকাকে বসবাসের যোগ্য শহর হিসেবে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী আগামী সংসদ নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে: আইনমন্ত্রী নবগ্রাম ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে সদস্য পদে প্রার্থী নজরুল ইসলাম খানের গণসংযোগ জোরদার চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির মাসিক সমন্বয় সভায় শ্রেষ্ঠ পুরস্কার পেলেন সিপাহি জাকারিয়া হোসেন  পদোন্নতি পেয়ে সিলেটে অতিরিক্ত পরিচালক হিসেবে পদায়িত আল মামুন তালুকদার গাবখান-ধানসিঁড়ি ইউনিয়নের উন্নয়নে কাজ করতে চান সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জহির উদ্দিন কবির ঝন্টু ওয়ারিশি সম্পত্তি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ, ঝালকাঠি সদর থানায় লিখিত আবেদন শেখেরহাট ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় মাইনুল ইসলাম গাভা-রামচন্দ্রপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় সরদার মো. সাফায়েত হোসেন চাঁপাইনবাবগঞ্জে পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক রিফ্রেসার প্রশিক্ষণ অনুষ্ঠিত

গাবখান-ধানসিঁড়ি ইউনিয়নের উন্নয়নে কাজ করতে চান সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জহির উদ্দিন কবির ঝন্টু

Reporter Name / ৩০ Time View
Update : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

 

 

ঝালকাঠি জেলা প্রতিনিধি।

 

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ঝালকাঠি সদর উপজেলার ৮ নম্বর গাবখান-ধানসিঁড়ি ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জহির উদ্দিন কবির ঝন্টু উন্নয়ন, সুশাসন ও জনকল্যাণভিত্তিক ইউনিয়ন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন।

 

সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জহির উদ্দিন কবির ঝন্টু বলেন, জনগণের আস্থা ও ভালোবাসাকে শক্তি হিসেবে নিয়ে একটি আধুনিক, শান্তিপূর্ণ, স্বচ্ছ ও উন্নত গাবখান-ধানসিঁড়ি ইউনিয়ন গড়ে তুলতে চান। নির্বাচিত হওয়ার সুযোগ পেলে শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন, রাস্তাঘাটসহ বিভিন্ন অবকাঠামোর উন্নয়ন, স্বাস্থ্যসেবা ও স্যানিটেশন ব্যবস্থার মানোন্নয়ন, কৃষির আধুনিকায়ন এবং কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি তাঁর অগ্রাধিকার পাবে।

 

জহির উদ্দিন কবির ঝন্টু আরও বলেন, মাদক, চাঁদাবাজি, বাল্যবিবাহ, ইভটিজিং ও দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করতে তিনি কাজ করবেন। একটি জবাবদিহিমূলক ও জনবান্ধব ইউনিয়ন পরিষদ গড়ে তোলাই তাঁর লক্ষ্য।

 

তিনি জানান, দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে ইউনিয়নের সকল মানুষকে সঙ্গে নিয়ে গাবখান-ধানসিঁড়ির সার্বিক উন্নয়নে কাজ করতে চান। জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে একটি নিরাপদ, সমৃদ্ধ, আধুনিক ও বাসযোগ্য ইউনিয়ন প্রতিষ্ঠাই তাঁর অঙ্গীকার।

 

সম্ভাব্য এই চেয়ারম্যান প্রার্থী বলেন, “ইউনিয়নের প্রতিটি মানুষের সুখ-দুঃখের সঙ্গী হয়ে কাজ করতে চাই। আপনাদের ভালোবাসা, আস্থা ও সমর্থনই হবে আমার পথচলার প্রধান শক্তি। সবাইকে সঙ্গে নিয়ে একটি উন্নত, জনবান্ধব ও সম্ভাবনাময় গাবখান-ধানসিঁড়ি ইউনিয়ন গড়ে তুলতে চাই।”

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/