• বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম
গাভা-রামচন্দ্রপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় সরদার মো. সাফায়েত হোসেন চাঁপাইনবাবগঞ্জে পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক রিফ্রেসার প্রশিক্ষণ অনুষ্ঠিত ঝালকাঠী বিএনপি পরিবারের নিবেদিত প্রাণ অ্যাড. মিজানুর রহমান মুবিন  আসন্ন ইউপি নির্বাচন: গাভা রামচন্দ্রপুরে আলোচনায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সৈয়দ ইব্রাহীম হাসান রনি অনুমতি ছাড়া ফেসবুকের সংবাদ ও তথ্য ব্যবহার না করার আহ্বান ঝালকাঠি সদর উপজেলা পরিষদ চত্বরে জলাবদ্ধতা, দুর্ভোগে সেবাপ্রার্থীরা গাভারামচন্দ্রপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় রিয়াজুল ইসলাম বাচ্চু ঝালকাঠির পুলিশ সুপার বদরুল আলম মোল্লার বিরুদ্ধে ভিত্তিহীন তথ্য ছড়ানোর অভিযোগ জনগণের সেবক হতে চাই, শাসক নয়: নথুল্লাবাদে সৈয়দ রেজাউল করিম রাঙামাটিতে ঝুঁকিপূর্ণ শতাধিক পাহাড়ধসপ্রবণ এলাকা, খুলেছে ২০৪ আশ্রয়কেন্দ্র

গাভা-রামচন্দ্রপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় সরদার মো. সাফায়েত হোসেন

Reporter Name / ৭ Time View
Update : বুধবার, ৮ জুলাই, ২০২৬

 

মাসুম খান,ঝালকাঠি প্রতিবেদক।

আসন্ন ঝালকাঠি সদর উপজেলার ১ নম্বর গাভা-রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন বিএনপির রাজনীতির সঙ্গে দীর্ঘদিন সম্পৃক্ত সরদার মো. সাফায়েত হোসেন। তৃণমূল পর্যায়ে তাঁর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক কর্মকাণ্ড এবং পারিবারিক রাজনৈতিক ঐতিহ্যের কারণে তিনি সম্ভাব্য প্রার্থীদের মধ্যে অন্যতম আলোচিত নাম হিসেবে বিবেচিত হচ্ছেন।

 

সরদার মো. সাফায়েত হোসেন ১৯৭৮ সালের ১৫ অক্টোবর ঝালকাঠি সদর উপজেলার চাদকাঠী (৩ নম্বর ওয়ার্ড) এলাকায় জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মো. সোহরাব আলী সরদার এবং মাতা মমতাজ বেগম। তিনি ধর্মে মুসলিম।

 

প্রায় তিন দশক ধরে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ধারার রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত। ছাত্রজীবনে ঝালকাঠি শহরের চাদকাঠী এলাকায় ছাত্রদলের রাজনীতির মাধ্যমে তাঁর রাজনৈতিক যাত্রা শুরু হয়। পরবর্তীতে তিনি ধারাবাহিকভাবে বিভিন্ন গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব পালন করেন।

 

তিনি জাতীয়তাবাদী ছাত্রদল, ঝালকাঠি পৌর শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। ২০০৩ থেকে ২০১০ সাল পর্যন্ত ঝালকাঠি সদর উপজেলা ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ২০১০ থেকে ২০১৮ সাল পর্যন্ত ঝালকাঠি জেলা ছাত্রদলের আহ্বায়ক এবং ২০১২ থেকে ২০১৫ সাল পর্যন্ত ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, ঝালকাঠি জেলা শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।

 

রাজনৈতিক কর্মকাণ্ডকে কেন্দ্র করে তাঁর বিরুদ্ধে বিভিন্ন সময়ে বিশেষ ক্ষমতা আইনে একাধিক মামলা দায়ের হয়। সংশ্লিষ্ট মামলাগুলোর কয়েকটিতে তিনি কারাবাসও করেন। তাঁর ভাষ্য অনুযায়ী, ২০১৪ সালে ১ মাস ২৬ দিন, ২০১৫ সালে দুই দফায় ১৫ দিন ও ২৫ দিন এবং ২০২৩ সালে ২২ দিন কারাগারে ছিলেন। একাধিক মামলা বর্তমানে রাজনৈতিক ভাবে সিদ্ধান্তে মামলা থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

 

পারিবারিকভাবেও তিনি রাজনৈতিক ঐতিহ্যের ধারক। তাঁর সেজ ভাই কাইয়ুম সরদার জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, ঝালকাঠি জেলা শাখার সাবেক ক্রীড়া সম্পাদক। ছোট ভাই মুবিনুল ইসলাম বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক, ঝালকাঠি সদর উপজেলা শাখার সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সরদার মো. সাফায়েত হোসেন বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে কাজ করতে চাই। জনগণের আস্থা অর্জনের মাধ্যমে একটি ঐক্যবদ্ধ, কার্যকর ও জনমুখী নেতৃত্ব গড়ে তোলাই আমার লক্ষ্য।”

 

নির্বাচিত হলে তাঁর অগ্রাধিকার কী হবে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “ইউনিয়নের অসমাপ্ত উন্নয়নকাজ সম্পন্ন করতে চাই। মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, চাঁদাবাজি ও টেন্ডারবাজিমুক্ত একটি আধুনিক, সুশাসনভিত্তিক ইউনিয়ন গড়ে তুলতে কাজ করব। আমি শাসক নয়, ইউনিয়নবাসীর সেবক হতে চাই।”

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/