• বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম
গাভা-রামচন্দ্রপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় সরদার মো. সাফায়েত হোসেন চাঁপাইনবাবগঞ্জে পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক রিফ্রেসার প্রশিক্ষণ অনুষ্ঠিত ঝালকাঠী বিএনপি পরিবারের নিবেদিত প্রাণ অ্যাড. মিজানুর রহমান মুবিন  আসন্ন ইউপি নির্বাচন: গাভা রামচন্দ্রপুরে আলোচনায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সৈয়দ ইব্রাহীম হাসান রনি অনুমতি ছাড়া ফেসবুকের সংবাদ ও তথ্য ব্যবহার না করার আহ্বান ঝালকাঠি সদর উপজেলা পরিষদ চত্বরে জলাবদ্ধতা, দুর্ভোগে সেবাপ্রার্থীরা গাভারামচন্দ্রপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় রিয়াজুল ইসলাম বাচ্চু ঝালকাঠির পুলিশ সুপার বদরুল আলম মোল্লার বিরুদ্ধে ভিত্তিহীন তথ্য ছড়ানোর অভিযোগ জনগণের সেবক হতে চাই, শাসক নয়: নথুল্লাবাদে সৈয়দ রেজাউল করিম রাঙামাটিতে ঝুঁকিপূর্ণ শতাধিক পাহাড়ধসপ্রবণ এলাকা, খুলেছে ২০৪ আশ্রয়কেন্দ্র

আসন্ন ইউপি নির্বাচন: গাভা রামচন্দ্রপুরে আলোচনায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সৈয়দ ইব্রাহীম হাসান রনি

Reporter Name / ২০ Time View
Update : বুধবার, ৮ জুলাই, ২০২৬

 

ঝালকাঠি প্রতিবেদক।

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন-২০২৬কে কেন্দ্র করে ঝালকাঠি সদর উপজেলার ১ নং গাভা রামচন্দ্রপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছে গাভা রামচন্দ্রপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ঠিকাদার সৈয়দ ইব্রাহীম হাসান রনির নাম।

 

নির্বাচনকে সামনে রেখে তিনি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ, কুশল বিনিময় এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় চালিয়ে যাচ্ছেন। এ সময় তিনি সাধারণ মানুষের দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করছেন।

 

সৈয়দ ইব্রাহীম হাসান রনি বলেন, “আমি শাসক নয়, জনগণের সেবক হতে চাই। ক্ষমতা অর্জন আমার লক্ষ্য নয়; মানুষের সেবা এবং ইউনিয়নের সার্বিক উন্নয়নই আমার মূল উদ্দেশ্য। জনগণের সমর্থন পেলে গাভা রামচন্দ্রপুর ইউনিয়নকে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব ইউনিয়নে রূপ দিতে কাজ করব।”

 

তিনি আরও বলেন, “অবকাঠামোগত উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, সামাজিক সম্প্রীতি বজায় রাখা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং নাগরিক সেবাকে আরও সহজ ও কার্যকর করতে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করব। ইউনিয়নের প্রতিটি মানুষের সুখ-দুঃখে পাশে থাকাই হবে আমার প্রধান দায়িত্ব।”

 

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সম্ভাব্য প্রার্থী হিসেবে ইতোমধ্যে এলাকায় তাঁর নাম নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে দীর্ঘদিনের সম্পৃক্ততা এবং জনসংযোগের কারণে তিনি সাধারণ মানুষের মধ্যেও পরিচিত মুখ হিসেবে বিবেচিত হচ্ছেন।

 

এদিকে, সৈয়দ ইব্রাহীম হাসান রনি গাভা রামচন্দ্রপুর ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/