• সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম
নথুল্লাবাদ ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় শাহ আলম মোল্লা ঝালকাঠিতে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ​নেত্রকোনায় ডিবি পরিচয়ে ডাকাতি: পরিকল্পনায় আপন ভাতিজা, আটক ৩ ঝালকাঠিতে এনসিপির পদযাত্রা; দুর্নীতি ও দখলদারিত্বের বিরুদ্ধে কঠোর বার্তা হাসনাত আবদুল্লাহর জুলাই গণঅভ্যুত্থান: বীরত্ব ও আত্মত্যাগের স্মরণে ঝালকাঠিতে মা সমাবেশে এমপি ইলেন ভুট্টো: ‘যে মানুষ স্বপ্ন দেখতে জানে, সে স্বপ্ন বাস্তবায়নও করতে জানে’ সিংড়ায় কৃষিজমি কেটে অবৈধ পুকুর খনন, ৫০ হাজার টাকা জরিমানা আশুলিয়ায় নারী শ্রমিককে ধর্ষণচেষ্টা, জীবন বাঁচাতে চলন্ত বাস থেকে লাফ: চালক গ্রেপ্তার নেত্রকোনায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় নারীর ওপর হামলা, নিউজ প্রকাশের পর গ্রেপ্তার ১ সততা, নিষ্ঠা আর দায়িত্বশীলতার পুরষ্কার রুখে দেওয়া যায় না

সিংড়ায় কৃষিজমি কেটে অবৈধ পুকুর খনন, ৫০ হাজার টাকা জরিমানা

Reporter Name / ১২ Time View
Update : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

 

 

মোঃ ইব্রাহিম আলী, সিংড়া (নাটোর) প্রতিনিধি:নাটোরের সিংড়া উপজেলার লালোর ইউনিয়নের খেজুরতলা এলাকায় কৃষিজমি কেটে অবৈধভাবে পুকুর খননের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

 

রবিবার (১৯ জুলাই) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন সিংড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম।

 

আদালত সূত্রে জানা যায়, প্রশাসনের অনুমতি ছাড়াই খেজুরতলা এলাকায় ফসলি জমির শ্রেণি পরিবর্তন করে এক্সকাভেটর (ভেকু) দিয়ে পুকুর খনন করা হচ্ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় অভিযুক্ত মো. তাছের উদ্দিনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

 

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম বলেন, ফসলি জমি দেশের গুরুত্বপূর্ণ সম্পদ। কোনো অবস্থাতেই নিয়মবহির্ভূতভাবে কৃষিজমি নষ্ট করে পুকুর খনন বা মাটিকাটা বরদাশত করা হবে না। পরিবেশ ও কৃষি রক্ষায় প্রশাসনের কঠোর অবস্থান এবং নিয়মিত তদারকি ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অভিযানকালে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং স্থানীয় ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/