• সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম
ঝালকাঠি পোনাবালিয়ায় চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট মুবিন’র প্রচারণায় সরব জনপদ বাঁশখালীর শীলকূপে পুলিশের বিশেষ অভিযানে মাদক ও জুয়ার সাথে জড়িত ১৩ জন আটক চট্টগ্রামে নিখোঁজের দুই দিন পর লিফটের গর্তে মিলল যুবকের মরদেহ চট্টগ্রামে কাভার্ড ভ্যানে বিশেষ চেম্বারে মিলল ২৩ হাজার ইয়াবা, চালক আটক জুলাই সনদের ভিত্তিতে রাষ্ট্র সংস্কার না করলে সংসদে ও রাজপথে আন্দোলন করা হবে : মিয়া গোলাম পারওয়ার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান বিপুল পরিমাণ মাদক জব্দ শনিবার ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী শনিবার দেশের সব খোলা থাকবে রামিসা ধর্ষণ-হত্যা: আসামি সোহেলের পক্ষে না দাঁড়ানোর ঘোষণা আইনজীবীদের মোহনগঞ্জ বড় জামে মসজিদে মুসল্লিদের সাথে পুলিশের বিশেষ মতবিনিময়: অপরাধমুক্ত সমাজ গড়ার আহ্বান

ঝালকাঠির বিনয়কাঠি তাতীদল সভাপতির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

Reporter Name / ১০০ Time View
Update : শুক্রবার, ১ মে, ২০২৬

 

 

ঝালকাঠি প্রতিনিধি॥ ঝালকাঠি সদর উপজেলার ২নং বিনয়কাঠি ইউনিয়নের তাঁতীদল সভাপতির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ পওয়া গেছে। ১মে শুক্রবার সকালে বাজিত গ্রামে সরেজমিনে গিয়ে জানা যায়, ঝালকাঠি সদর উপজেলার বিনয়কাঠি ইউনিয়নের জাতীয়তাবাদী তাতীদলের সভাপতি আ: রহিম খান চাউলের কার্ডসহ সরকারী সুযোগ সুবিধা এনে দেয়ার কথা বলে গ্রামের সহজ সরল নারী পুরুষের নিকট থেকে চাঁদা তুলছে| এলাকায় কোন বিবাহের অনুষ্ঠান হলে তাকে চাঁদা দিতে হয়| অনুরুপভাবে রাস্তা নির্মাণ বা কোন প্রকল্পের কাজ বাস্তবায়নের জন্য তাকে চাঁদা না দিলে সেই কাজে তিনি বাঁধা প্রদান করেন|

বাজিতপুর গ্রামের ভুক্তভোগী রফিকুল ইসলামের স্ত্রী উম্মে আসমা মলি এ প্রতিদেককে জানান, রহিম খান তাকে চাউলের রেশন কার্ড করে দেয়ার কথা বলে ১হাজার ৩ শত টাকা নেয়| একই এলাকার আ: কুদ্দুসের পুত্র মো: সোহাগ হাওলাদার বলেন, ইউনিয়ন তাতীদলের সভাপতির ক্ষমতা প্রয়োগ করে তার নামে বরাদ্ধকৃত ভিজিডি কার্ড এর নাম কর্তন করে টাকার বিনিময়ে অন্য লোকের নামে বরাদ্ধ দিয়েছে|

এছাড়াও বাজিতপুর গ্রামের শাহাদাৎ আলীর পুত্র মো; মিজানুর রহমান বলেন, ইউনিয়ন তাতীদলের সভাপতি রহিম খান ৫ আগষ্টের পর পেরোয়া হয়ে ওঠেন| এলাকার সকল বিষয়ে হস্তক্ষেপ করে চাঁদাবাজি করছেন| তার অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়ছে| এসময় আরো ১৫/২০ জন এলাকাবাসী উপস্থিত হয়ে ইউনিয়ন তাতীদলের সভাপতি সামনে তার বিরুদ্ধে অপকর্মের ফিরিস্তি তুলে ধরেন|

অভিযুক্ত আ: রহিম খান বলেন, এলাকাবাসী আমার বিরদ্ধে মিথ্যা অভিযোগ করছে| আমাকে রাজনৈদিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য আমার কিছু শত্রুরা মিলে এসব বদনাম করছে|

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/