• সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
ঝালকাঠি পোনাবালিয়ায় চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট মুবিন’র প্রচারণায় সরব জনপদ বাঁশখালীর শীলকূপে পুলিশের বিশেষ অভিযানে মাদক ও জুয়ার সাথে জড়িত ১৩ জন আটক চট্টগ্রামে নিখোঁজের দুই দিন পর লিফটের গর্তে মিলল যুবকের মরদেহ চট্টগ্রামে কাভার্ড ভ্যানে বিশেষ চেম্বারে মিলল ২৩ হাজার ইয়াবা, চালক আটক জুলাই সনদের ভিত্তিতে রাষ্ট্র সংস্কার না করলে সংসদে ও রাজপথে আন্দোলন করা হবে : মিয়া গোলাম পারওয়ার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান বিপুল পরিমাণ মাদক জব্দ শনিবার ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী শনিবার দেশের সব খোলা থাকবে রামিসা ধর্ষণ-হত্যা: আসামি সোহেলের পক্ষে না দাঁড়ানোর ঘোষণা আইনজীবীদের মোহনগঞ্জ বড় জামে মসজিদে মুসল্লিদের সাথে পুলিশের বিশেষ মতবিনিময়: অপরাধমুক্ত সমাজ গড়ার আহ্বান

ঝালকাঠিতে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

Reporter Name / ১৬৭ Time View
Update : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধি: স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের উদ্যোগে ঝালকাঠিতে ১ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল ২০২৬) সকাল ১১টা ১০ মিনিট থেকে ১১টা ৪৫ মিনিট পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ঝালকাঠি জেলা শাখার ব্যানারে প্রায় ৩০-৪০ জন শিক্ষক অংশগ্রহণ করেন। কর্মসূচি শেষে একটি প্রতিনিধি দল জেলা প্রশাসক মো. মমিন উদ্দিনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করে।

মানববন্ধনে নেতৃত্ব দেন সংগঠনের ঝালকাঠি জেলা সভাপতি মাওলানা মো. আব্দুস ছালাম।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কোষাধ্যক্ষ রবিউল ইসলাম, কাঠালিয়া উপজেলা সভাপতি আবু হানিফ, সদর উপজেলা সেক্রেটারি মোস্তাফিজুর রহমান, নলছিটি উপজেলা সহ-সভাপতি মিজানুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, মাদ্রাসা শিক্ষার উন্নয়ন ও প্রসারের লক্ষ্যে ১৯৭৮ সালের অধ্যাদেশের মাধ্যমে আলিয়া মাদ্রাসার প্রাথমিক স্তর অনুমোদন দেওয়া হয় এবং ১৯৮৪ সালে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড প্রায় ১৮ হাজার স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে স্বীকৃতি দেয়। পরবর্তীতে ১৯৯৪ সালে শিক্ষকদের ভাতা এবং ২০০১ সালে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে পাঠ্যপুস্তক ও উপবৃত্তি চালু করা হয়।

তবে ২০১৩ সালে বিপুল সংখ্যক প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হলেও স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলো এ উদ্যোগের বাইরে থেকে যায়। ফলে দীর্ঘদিন ধরে এসব প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা বেতন-ভাতা ও চাকরির নিরাপত্তাহীনতায় মানবেতর জীবনযাপন করছেন বলে অভিযোগ করেন তারা। একইসঙ্গে শিক্ষার্থীরাও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে, যা শিক্ষার মান উন্নয়নে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।

বক্তারা আরও জানান, ইতোমধ্যে জাতীয়করণের ঘোষণা দেওয়া হলেও তা বাস্তবায়িত না হওয়ায় বিষয়টি অনিশ্চয়তার মধ্যে রয়েছে। আগামী ৩০ এপ্রিল ২০২৬ এর মধ্যে দাবি বাস্তবায়ন না হলে ০৩ মে ২০২৬ তারিখে জাতীয় প্রেসক্লাবের সামনে বৃহত্তর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলেও তারা হুঁশিয়ারি দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/