• সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম
শিক্ষা ব্যবস্থার উন্নয়ন: শিক্ষকদের জীবনমান উন্নয়নই কি মূল চাবিকাঠি: রেজাউল করিম ঝালকাঠিতে পরিবেশ রক্ষায় বিষেশ নাগরিক সভা নবগ্রামে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক খলিলের আয়োজনে ইফতার মাহফিল  নববধূকে নিয়ে আকাশপথে গ্রামে আগমন, নজর কাড়লেন সুমন দেশবাসীকে বিরোধীদলীয় নেতার ঈদুল ফিতরের শুভেচ্ছা ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ শ্রীমঙ্গল ও কমলগঞ্জের কৃতিসন্তান, “বৃক্ষ কণ্যা” মোসাম্মাৎ সাদিয়া আক্তার (ঈশা)এর, উইমেন্স এন্ড ইন্ডিপেন্ডেন্স অ্যাওয়ার্ড অর্জন ঝালকাঠিতে কাউন্সিলর প্রার্থী হানিফ হাওলাদারের ঈদ উপহার বিতরণ  ঝালকাঠিতে সাংবাদিক উন্নয়ন সংস্থার ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ  হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের ৩৯ ব্যাচের সমন্বয়ে প্রাক্তন ছাত্রদের নিয়ে মিলনমেলা-২০২৬ অনুষ্ঠিত

নববধূকে নিয়ে আকাশপথে গ্রামে আগমন, নজর কাড়লেন সুমন

Reporter Name / ৩৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

 

মাসুম খান ঝালকাঠি:

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও সহকারী অ্যাটর্নি জেনারেল রাশেদুল হাসান সুমন তার নববিবাহিত স্ত্রী বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত মেজর আসমা খানম আশাকে সঙ্গে নিয়ে  বৃহস্পতিবার(১৯ মার্চ )দুপুরে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে ঝালকাঠির নলছিটি উপজেলার মোল্লারহাট জেডএ ভুট্টো ডিগ্রি কলেজ মাঠে অবতরণ করেন। এ সময় তাকে এক নজর দেখতে ভিড় করেন স্বজন ও এলাকার প্রতিবেশীরা।

 

জানা যায়, অ্যাডভোকেট রাশেদুল হাসান সুমন ঝালকাঠি-২ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম জুলফিকার আলী ভুট্টোর ভাগিনা। তার মামি ইসরাত সুলতান ইলেন ভুট্টো বর্তমানে ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

নববধূকে নিয়ে প্রথমবারের মতো গ্রামের বাড়িতে আগমনকে স্মরণীয় করে রাখতেই হেলিকপ্টারে আসার এই ব্যতিক্রমী আয়োজন করেন সুমন। এ সময় এলাকাবাসী তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।

 

অ্যাডভোকেট সুমন জানান, প্রিয়তমক স্ত্রীকে নিয়ে প্রথমবার গ্রামের বাড়িতে আসা তার জীবনের একটি বিশেষ মুহূর্ত। এই আনন্দকে আরও স্মরণীয় করতেই এমন আয়োজন করা হয়েছে। তিনি আরও জানান, আসন্ন ঈদ পরিবারের সদস্যদের সঙ্গে গ্রামেই উদযাপন করবেন।

 

নববিবাহিত স্ত্রী মেজর আশা বলেন, গ্রামের মানুষের আন্তরিকতা ও ভালোবাসায় তিনি অভিভূত। তিনি সকলের কাছে দোয়া কামনা করেন, যাতে ভবিষ্যতে সুখে-শান্তিতে দাম্পত্য জীবন কাটাতে পারেন।

 

এই ব্যতিক্রমী আগমনকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/