• সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম
শিক্ষা ব্যবস্থার উন্নয়ন: শিক্ষকদের জীবনমান উন্নয়নই কি মূল চাবিকাঠি: রেজাউল করিম ঝালকাঠিতে পরিবেশ রক্ষায় বিষেশ নাগরিক সভা নবগ্রামে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক খলিলের আয়োজনে ইফতার মাহফিল  নববধূকে নিয়ে আকাশপথে গ্রামে আগমন, নজর কাড়লেন সুমন দেশবাসীকে বিরোধীদলীয় নেতার ঈদুল ফিতরের শুভেচ্ছা ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ শ্রীমঙ্গল ও কমলগঞ্জের কৃতিসন্তান, “বৃক্ষ কণ্যা” মোসাম্মাৎ সাদিয়া আক্তার (ঈশা)এর, উইমেন্স এন্ড ইন্ডিপেন্ডেন্স অ্যাওয়ার্ড অর্জন ঝালকাঠিতে কাউন্সিলর প্রার্থী হানিফ হাওলাদারের ঈদ উপহার বিতরণ  ঝালকাঠিতে সাংবাদিক উন্নয়ন সংস্থার ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ  হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের ৩৯ ব্যাচের সমন্বয়ে প্রাক্তন ছাত্রদের নিয়ে মিলনমেলা-২০২৬ অনুষ্ঠিত

ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

Reporter Name / ১৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

 

রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি:

 

ঝালকাঠি জেলা যুবদলের যুগ্ম আহবায়ক জহিরুল হক সোহেলের উদ্যোগে ১৫শ নারী-পুরুষের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার পিংড়ি এলাকার নিজ বাড়িতে এ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

 

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক শিক্ষক ও সমাজসেবক ফজলুল হক খলিফা। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল হক, উপজেলা যুবদলের সদস্য সচিব সৈয়দ নাজমুল হক, যুগ্ম আহবায়ক আবু সায়েম আকন, শুক্তাগড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বরকত হোসেন, সৈয়দ এনাম, নয়ন খলিফা প্রমুখ।

 

বিতরণকালে জহিরুল হক সোহেল বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়াই আমাদের লক্ষ্য। সমাজের অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। সামর্থ্য অনুযায়ী সব সময় মানুষের পাশে থাকতে চাই। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

 

 

প্রধান অতিথি ফজলুল হক খলিফা বলেন, এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করে। সামর্থ্যবানদের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো, বিশেষ করে উৎসবের সময় তাদের মুখে হাসি ফোটানো।

 

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/