• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম
ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে চৌদ্দগ্রামে আলোচনা সভা বাড়ল ভোজ্যতেলের দাম দক্ষিণ বাংলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী  বিদ্যুতের ৪০ হাজার কোটি টাকা বকেয়া রেখে গেছে বিগত সরকার: অর্থমন্ত্রী সরকার কোস্ট গার্ডের আধুনিকায়নে উদ্যোগ নিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ঝালকাঠির রাজাপুরে অপরিকল্পিত খাল খননে সড়কে ধস চট্টগ্রামে জলাবদ্ধতা: জনগণের কাছে ক্ষমা চাইলেন মেয়র শাহাদাত ঝালকাঠিতে মালবাহী অবৈধ ট্রলির দৌরাত্ম্য দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে সরকারি খরচে ন্যায়বিচারের দুয়ার খুলছে: ঝালকাঠিতে আইনগত সহায়তা দিবস উদযাপন চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত ​

শ্রীমঙ্গল ও কমলগঞ্জের কৃতিসন্তান, “বৃক্ষ কণ্যা” মোসাম্মাৎ সাদিয়া আক্তার (ঈশা)এর, উইমেন্স এন্ড ইন্ডিপেন্ডেন্স অ্যাওয়ার্ড অর্জন

Reporter Name / ৯৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

 

প্রেস রিলিজ : আন্তর্জাতিক নারী দিবস ও মহান স্বাধীনতার মাস উপলক্ষে। নারীকন্ঠ এবং স্টার বাংলাদেশ মিডিয়া এর যৌথ আয়োজনে। অনুষ্ঠিত হয়েছে উইমেন্স এন্ড ইন্ডিপেন্ডেন্স অ্যাওয়ার্ড ২০২৬ সম্মাননা প্রদান অনুষ্ঠান।

এ সম্মানাটি পেয়েছেন দেশের বিভিন্ন ক্ষেত্রে, অবদান রাখা সফল নারী ও পুরুষ উভয়ই।

১৪ মার্চ শনিবার বিকাল ৪ টায়, রাজধানীর বিজয়নগর পল্টন টাওয়ারস্থ, ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) অডিটোরিয়ামে। ইতি পূর্বে বৃক্ষ কণ্যা সরকারি, বেসরকারি সংস্থা থেকে উপজেলা, জেলা ও বিভাগ পর্যায়ে অর্জন করেছেন বহু সম্মাননা সনদ,খেতাব ও ক্রেষ্ট। তিনি অতি অল্প বয়স থেকেই বাবার দেখানো পথে সমাজ সেবা,পরিবেশ সংরক্ষণ ও মানব কল্যাণ নিয়ে কাজ করে আসছেন। তিন জলবায়ু পরিবর্তন এবং মাদক মুক্ত সমাজ গঠনে অনেক লিফলেট প্রকাশ ও প্রচার করেন। পরিবেশের ভার সাম্য রক্ষায় নিয়মিত ভাবে রোপণ করে যাচ্ছেন বৃক্ষের চারা। পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণের জন্য, নিজ এলাকায় বিভিন্ন প্রকার সেমিনারের আয়োজন করেছেন নিজ অর্থায়নে। বিতরণ করেছেন অসহায় গরীব দুঃখীদের মধ্যে শীত ও উষ্ণ বস্ত্র। চিকিৎসা সেবায় ও মানব কল্যাণে দান করে দিয়েছেন নিজ মরোদেহ। অধিক পরিমাণে গাছের চারা রোপণ করায় তিনি ভূষিত হয়েছেন “বৃক্ষ কণ্যা” উপাধিতে। এ সম্মাননা প্রদান কালে লেখক, সাংবাদিক, আইনজীবী, চিকিৎসক, ব্যবসায়ী,চলচ্চিত্র তারকা, সঙ্গীত শিল্পী, ফ্যাশন ডিজাইনার, মডেল,শিক্ষক,সমাজ সেবি ও নৃত্যশিল্পী উপস্থিতিত ছিলেন। এসময় বৃক্ষ কণ্যার পক্ষে অতিথি দের নিকট থেকে সম্মাননা গ্রহণ করেন বৃক্ষ কণ্যার বাবা এম এস জামান ইয়ামেনী। ই-ক্রয় প্রেজেন্ট’স “ উইমেন্স এন্ড ইন্ডিপেন্ডেন্স অ্যাওয়ার্ড-২০২৬” প্রদান এর পাশাপাশি ইফতার মাহফিল ও সুবিধা বঞ্চিতদের মধ্যে ঈদের পোশাক বিতরণ করা হয়।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি বিএমএসএস এর চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমানের সভাপতিত্বে, এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি মোঃ জয়নুল আবেদীন (অ্যাপিলিয়েট ডিভিশন- বাংলাদেশ সুপ্রিম কোর্ট)। প্রধান আলোচক ছিলেন প্রখ্যাত অভিনেত্রী মাসুকা নাসরিন রাকা (মিস বাংলাদেশ রানার্স আপ ১৯৯৫)।

এছাড়াও বিভিন্ন সাংবাদিক এবং সামাজিক নেত্রীবৃন্দ ও নারী নেত্রী উপস্থিত ছিলেন।

পাওয়ার্ড বাই এফআইইএফ, কো-পাওয়ার্ড বাই- আদিত্য, স্পন্সর- উপার্জন মার্ট, মিডিয়া পার্টনার এটিএন বাংলা, প্রিন্ট মিডিয়া পার্টনার- দৈনিক কালের সমাজ ও দৈনিক সবুজ বাংলাদেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/