• সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম
দুস্থ মানুষের পাশে ঢাকাস্থ নথুল্লাবাদ ইউনিয়ন কল্যাণ সমিতি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন: শিক্ষকদের জীবনমান উন্নয়নই কি মূল চাবিকাঠি: রেজাউল করিম ঝালকাঠিতে পরিবেশ রক্ষায় বিষেশ নাগরিক সভা নবগ্রামে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক খলিলের আয়োজনে ইফতার মাহফিল  নববধূকে নিয়ে আকাশপথে গ্রামে আগমন, নজর কাড়লেন সুমন দেশবাসীকে বিরোধীদলীয় নেতার ঈদুল ফিতরের শুভেচ্ছা ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ শ্রীমঙ্গল ও কমলগঞ্জের কৃতিসন্তান, “বৃক্ষ কণ্যা” মোসাম্মাৎ সাদিয়া আক্তার (ঈশা)এর, উইমেন্স এন্ড ইন্ডিপেন্ডেন্স অ্যাওয়ার্ড অর্জন ঝালকাঠিতে কাউন্সিলর প্রার্থী হানিফ হাওলাদারের ঈদ উপহার বিতরণ  ঝালকাঠিতে সাংবাদিক উন্নয়ন সংস্থার ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ 

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ঝালকাঠি সদর উপজেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল 

Reporter Name / ২৬ Time View
Update : শনিবার, ১৪ মার্চ, ২০২৬

 

ঝালকাঠি সংবাদদাতা: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ঝালকাঠি সদর উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৪ মার্চ শনিবার বিকালে শহরের বার্গার ল্যাব রেস্টুরেন্টে সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক এস.এম. এজাজ হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খোকন মল্লিকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোঃ শাহাদাৎ হোসেন। ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) এ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন, ঝালকাঠী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান তাপু, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি রিয়াজুল আমিন জামাল, সহ- সভাপতি বাবু চন্দন পোদ্দার, যুগ্ম সম্পাদক কেএম জুয়েল, মোঃ মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক সৈয়দ জিয়াউল ইসলাম জুবায়ের এবং সৈয়দ রেজাউল ইসলাম, কৃষক দলের জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতিও রিপোর্টার্স ক্লাব এর সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলে বিএনপি’র প্রায়ত চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্র পতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করা হয়। সকল স্বরযন্ত্র মোকাবিলা করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করায় মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করে সমতা ও ন্যায় ভিত্তিক রাষ্ট্র পরিচালনার জন্য দোয়া করা হয়। দোয়া অনুষ্ঠানে অসুস্থ বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান এবং মির্জা আব্বাসের দ্রুত সুস্থতা কামনা করা হয়।

#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/