• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত ​ ​চাঁপাইনবাবগঞ্জে এম এম হক আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ​ ষড়যন্ত্রমূলক অপপ্রচারের বিরুদ্ধে সজীব আহমেদ রানার তীব্র প্রতিবাদ ঝালকাঠিতে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান একুশে টেলিভিশনের ২৭ বছরে পদার্পণ উপলক্ষে ঝালকাঠিতে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন  পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে বদলি প্রাণের উৎসব পহেলা বৈশাখ আজ ঝালকাঠি দেশবাংলা ফাউন্ডেশনের উদ্যোগে নববর্ষের রেলী কিংবদন্তি গায়িকা আশা ভোসলে মারা গেছেন সংবিধান সংস্কারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যোগ

Reporter Name / ৯৮ Time View
Update : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

 

প্রধানমন্ত্রী তারেক রহমান বিদ্যুৎ সাশ্রয়ে নজিরবিহীন ও ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছেন। এখন থেকে সচিবালয়ে প্রধানমন্ত্রীর নিজ দপ্তরে ৫০ শতাংশ লাইট ও ৫০ শতাংশ এসি (শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র) ব্যবহার কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

ইতোমধ্যেই সচিবালয়ের ১ নম্বর ভবনে প্রধানমন্ত্রীর ২০১ নম্বর কক্ষসহ তার কার্যালয়ের সবগুলো কক্ষে এই নির্দেশনা বাস্তবায়ন করা হয়েছে।

 

 

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করে জানান, প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী এখন থেকে তার দপ্তরে অর্ধেক লাইট ও এসি বন্ধ থাকবে। এর পরিবর্তে দিনের বেলা কক্ষের জানালার পর্দা খোলা রাখা হবে, যাতে বাইরের সূর্যের আলো সর্বোচ্চ ব্যবহার করা যায়।

 

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর এই নির্দেশনার প্রতিফলন দেখা গেছে বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকেও। সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া ওই বৈঠকে অর্ধেক লাইট ও এসি ব্যবহার করেই কার্যক্রম পরিচালনা করা হয়।’

 

তিনি আরও জানান, বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে প্রধানমন্ত্রী পর্যায়ক্রমে দেশের সব সরকারি, আধা-সরকারি, বেসরকারি অফিস-আদালত, শপিংমল, বাণিজ্যিক কার্যালয় এবং বাসাবাড়িতে একই ধরনের উদ্যোগ বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন। জাতীয় স্বার্থে বিদ্যুতের অপচয় রোধে সবাইকে এগিয়ে আসারও অনুরোধ করেছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/