ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির দু’টি আসনে গণভোটে ১৫৫১০২ভোটের ব্যবধানে হ্যা ভোট বিজয়ী হয়েছে। হ্যা ভোট দিয়েছেন দুই লাখ ৩৮হাজার ৫৮৩জনে এবং না ভোট দিয়েছেন ৮৩হাজার ৪৮১জনে।
ঝালকাঠি জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন বৃহস্পতিবার রাতে ভোট গণনা শেষে চুড়ান্ত ফলাফলে এ পরিসংখ্যান ঘোষণা করেন।
তিনি জানান, ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে প্রাপ্ত গণভোটে হ্যা ভোট দিয়েছেন ৯১হাজার ২৮৬ জনে এবং না ভোট দিয়েছেন ২৯,৫৯১ জনে। ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনে প্রাপ্ত গণভোটে হ্যা ভোট দিয়েছেন ১লাখ ৪৭হাজার ২৯৭ জনে এবং
না ভোট দিয়েছেন ৫৩হাজার ৮৯০জনে। ঝালকাঠি জেলায় পোস্টাল ভোট কেন্দ্রসহ ২৩৯টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
https://slotbet.online/