ঝালকাঠি প্রতিনিধি:ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের বাবুগঞ্জ মাধবপাশা নির্বাচনী কার্যালয়ে বুধবার সকালে সন্ত্রাসীদের হামলার নিন্দা জানিয়েছেন এবি শ্রমিক পার্টির সমন্বয়ক ঝালকাঠির ১১ দলীয় নির্বাচনী ঐক্যের নেতা শেখ জামাল হোসেন।
এরকম হীন কার্যের তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, এহেন ন্যাক্কারজনক ঘটনার দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক এবং প্রশাসনের দ্রুত আইনী পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান তিনি। তিনি আরো বলেন, বিএনপির সন্ত্রাসীরা এধরনের পৈশাচিক হামলা চালিয়ে ঈগল মার্কার গণজোয়ার ঠেকাতে পারবে না। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বিজয়ের হাসি হাসবেন ইনশাআল্লাহ।
https://slotbet.online/