• বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
বর্জ্য অব্যবস্থাপনায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকি: ড. জিয়াউদ্দিন হায়দার ইউনিয়নেই চিকিৎসা পৌঁছাবে, হাসপাতালে চাপ কমানোর পরিকল্পনা সরকারের –ড. জিয়া হায়দার রাজাপুরে জুলাই যোদ্ধার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দুস্থ মানুষের পাশে ঢাকাস্থ নথুল্লাবাদ ইউনিয়ন কল্যাণ সমিতি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন: শিক্ষকদের জীবনমান উন্নয়নই কি মূল চাবিকাঠি: রেজাউল করিম ঝালকাঠিতে পরিবেশ রক্ষায় বিষেশ নাগরিক সভা নবগ্রামে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক খলিলের আয়োজনে ইফতার মাহফিল  নববধূকে নিয়ে আকাশপথে গ্রামে আগমন, নজর কাড়লেন সুমন দেশবাসীকে বিরোধীদলীয় নেতার ঈদুল ফিতরের শুভেচ্ছা ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

পুরানো বস্তাপচা রাজনীতি পরিহার করতে হবে: ডাক্তার শফিকুর রহমান

Reporter Name / ৫০ Time View
Update : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬

 

 

 

রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি:

 

বাংলাদেশ জামায়াত ইসলামীর আমীর ডাক্তার শফিকুর রহমান বলেছেন, পুরানো বস্তাপচা রাজনীতি পরিহার করতে হবে। আগামী নির্বাচনে প্রত্যেকটা ভোটের পাহারাদারী করতে হবে। এবার আর কাউকে ভোট কেড়ে নিতে দেয়া হবে না। কেউ যদি তা কেড়ে নিতে আসে তাহলে সে হাতটা ধরে ফেলবেন মোচড়ায়ে ফেলবেন। আর এজন্য মামলা আপনাদের বিরুদ্ধে হবে না। কেউ মামলা করলে বলে দিবেন শফিকুর রহমানের বিরুদ্ধে মামলা করার জন্য। সারাদেশে যুককদের জাগতে হবে, সকলের অধিকার কায়েম করতে হবে, বলেন শফিকুর রহমান।

০৬ ফেব্রুয়ারি শুক্রবার দুপুর ২ টায় ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান এ কথা বলেন। তিনি জুলাই আন্দোলনে তরুণ ও যুবকদের প্রাণ উল্লেখ করে বলেন, তোমোদের প্রতিদান আমি দিতে পারবো না। কিন্তু বেকার ভাতাও দিয়েও তোমাদের বেইজ্জতী করবো না। তবে খুব শীঘ্রই দেশের দায়িত্বভার তোমাদের হাতে তুলে দেবে।

 

আমামী ১২ তারিখের নির্বাচনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট বিজয়ী হবে আশা ব্যক্ত করে আমীরে জামায়াত শফিকুর রহমান ইনসাফের বাংলাদেশ কায়েম করা হবে বলেও উল্লেখ করেন।

 

বক্তব্য শেষে তিনি ঝালকাঠি-১ আসনে ডক্টর ফয়জুল হক ও ঝালকাঠি-২ আসনে শেখ নেয়ামুল করিমের হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেন।

 

জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমানের সভাপতিত্বে নায়েবে আমীর অ্যাডভোকেট আমিনুল ইসলাম ও সেক্রেটারী অধ্যক্ষ ফরিদুল হক ও নায়েবে আমির এডভোকেট বিএম আমিনুল ইসলাম এর সঞ্চালনায় জনসভায় বক্তব্য রাখেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ফখরুদ্দিন খান রাজী, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, এবি শ্রমিক পার্টির কেন্দ্রীয় সমন্বয়ক শেখ নেয়ামুল করিম, এনসিপি কেন্দ্রীয় নেত্রী ডা: মাহমুদা মিতু, ঝালকাঠি-১ আসনের জামায়াতের সংসদ সদস্য প্রার্থী ড. ফয়জুল হক ঝালকাঠি -২ আসনের প্রার্থী শেখ নেয়ামুল করিম, ছাত্র শিবিরের জেলা সভাপতি এনামুল হাসান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা মিরাজুল ইসলাম, সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা মনিরুজ্জামান, পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য দেন। শহীদ ওসমান হাদীর বোন মাসুমা হাদীও জনসভার স্টেইজে উপস্থিত ছিলেন। এতে প্রায় ২০ হাজার মানুষের সমাগম ঘটে।

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/