• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম
ঝালকাঠিতে যুবদল নেতাকে কুপিয়ে আহত, থানায় মামলা  চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত ​ ​চাঁপাইনবাবগঞ্জে এম এম হক আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ​ ষড়যন্ত্রমূলক অপপ্রচারের বিরুদ্ধে সজীব আহমেদ রানার তীব্র প্রতিবাদ ঝালকাঠিতে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান একুশে টেলিভিশনের ২৭ বছরে পদার্পণ উপলক্ষে ঝালকাঠিতে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন  পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে বদলি প্রাণের উৎসব পহেলা বৈশাখ আজ ঝালকাঠি দেশবাংলা ফাউন্ডেশনের উদ্যোগে নববর্ষের রেলী কিংবদন্তি গায়িকা আশা ভোসলে মারা গেছেন

সারাদেশে যুককদের জাগতে হবে, সকলের অধিকার কায়েম করতে হবে, ঝালকাঠিতে ডাক্তার শফিকুর রহমান

Reporter Name / ১১১ Time View
Update : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬

 

মাসুম খান ঝালকাঠি:

 

বাংলাদেশ জামায়াত ইসলামীর আমীর ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আগামী নির্বাচনে প্রত্যেকটা ভোটের পাহারাদারী করতে হবে। এবার আর কাউকে ভোট কেড়ে নিতে দেয়া হবে না। কেউ যদি তা কেড়ে নিতে আসে তাহলে সে হাতটা ধরে ফেলবেন মোচড়ায়ে ফেলবেন। আর এজন্য মামলা আপনাদের বিরুদ্ধে হবে না। কেউ মামলা করলে বলে দিবেন শফিকুর রহমানের বিরুদ্ধে মামলা করার জন্য। সারাদেশে যুককদের জাগতে হবে, সকলের অধিকার কায়েম করতে হবে, বলেন শফিকুর রহমান।

 

শুক্রবার(০৬ ফেব্রুয়ারি)দুপুর দুই টায় ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান এ কথা বলেন। তিনি জুলাই আন্দোলনে তরুণ ও যুবকদের প্রাণ উল্লেখ করে বলেন, তোমোদের প্রতিদান আমি দিতে পারবো না। কিন্তু বেকার ভাতাও দিয়েও তোমাদের বেইজ্জত করবো। তবে খুব শীঘ্রই দেশের দায়িত্বভার তোমাদের হাতে তুলে দেবে।

 

আমামী ১২ তারিখের নির্বাচনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট বিজয়ী হবে আশা ব্যক্ত করে আমীরে জামায়াত শফিকুর রহমান ইনসাফের বাংলাদেশ কায়েম করা হবে বলেও উল্লেখ করেন।

 

 

বক্তব্য শেষে তিনি ঝালকাঠি-১ আসনে ডক্টর ফয়জুল হক ও ঝালকাঠি-২ আসনে শেখ নেয়ামুল করিমের হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেন।

 

জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমানের সভাপতিত্বে নায়েবে আমীর অ্যাডভোকেট আমিনুল ইসলাম ও সেক্রেটারী অধ্যক্ষ ফরিদুল হক’র সঞ্চালনায় জনসভায় জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য দেন। শহীদ ওসমান হাদীর বোন মাসুমা হাদীও জনসভার স্টেইজে উপস্থিত ছিলেন। এতে প্রায় ২০ হাজার মানুষের সমাগম ঘটে।

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/