• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত ​ ​চাঁপাইনবাবগঞ্জে এম এম হক আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ​ ষড়যন্ত্রমূলক অপপ্রচারের বিরুদ্ধে সজীব আহমেদ রানার তীব্র প্রতিবাদ ঝালকাঠিতে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ঝালকাঠিতে ইভটিজিং এর অভিযোগে গণধোলাইয়ের শিকার কথিত সাংবাদিক লাশা মিজান  একুশে টেলিভিশনের ২৭ বছরে পদার্পণ উপলক্ষে ঝালকাঠিতে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন  পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে বদলি প্রাণের উৎসব পহেলা বৈশাখ আজ ঝালকাঠি দেশবাংলা ফাউন্ডেশনের উদ্যোগে নববর্ষের রেলী কিংবদন্তি গায়িকা আশা ভোসলে মারা গেছেন

জনসভা মঞ্চেই শীতলপাটিতে শুয়ে পড়লেন জামায়াত আমীর

Reporter Name / ৭৫ Time View
Update : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬

 

মাসুম খান ঝালকাঠি, ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শুক্রবার দুপুরটা ছিল খানিকটা অন্যরকম। মঞ্চে তখন নির্বাচন, স্লোগান আর বক্তৃতার চেনা ছক। জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের জনসভায় প্রধান অতিথি আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান। বক্তব্য শেষ হতেই দৃশ্যপট বদলে গেল।

 

মঞ্চে উঠে এল ঝালকাঠির ঐতিহ্য। হিন্দু সম্প্রদায়ের পাটিশিল্পিদের হাতের তৈরি শীতলপাটি। নরম, ঠান্ডা, ঘামছাপ দুপুরের (ভ্যাপসা গরম) সঙ্গে একেবারে মানানসই। উপহার নিতে নিতে ডা. শফিকুর রহমান যা করলেন, তা কেউ ভাবেননি। পাটি হাতে নিয়েই মঞ্চে বিছালেন, তারপর চোখের পলকে শুয়ে পড়লেন তার ওপর। মুহূর্তের মধ্যেই মঞ্চে রাজনীতি থেকে ঢুকে পড়ল লোকজ রসিকতা আর মাটির গন্ধ।

 

হাসি, করতালি, মোবাইল ক্যামেরার ঝলক। শীতলপাটির ওপর শুয়ে থাকা সেই দৃশ্য যেন বলছিল—ভোটের ভাষণের বাইরে আরেকটা বাংলাদেশ আছে, যেখানে শিল্পী আছে, ঐতিহ্য আছে, আর আছে সহজ মানুষের হাতের কাজের মর্যাদা।

 

পরে পাটিটি সঙ্গে নিয়েই মঞ্চ ছাড়েন জামায়াত আমীর। ঝালকাঠির দুই পরিচয়—পেয়ারা আর শীতলপাটি—সেদিন একসঙ্গে উঠে এল জাতীয় রাজনীতির মঞ্চে। দুপুরের রোদে, জনসভার ভিড়ে, শীতলপাটির ঠান্ডা ছোঁয়ায় তৈরি হল এক টুকরো আলাদা ছবি। রাজনীতির কোলাহলের ভেতর, ঝালকাঠির ব্র্যান্ড যেন নিজের মতো করে কথা বলল। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/