• বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
বর্জ্য অব্যবস্থাপনায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকি: ড. জিয়াউদ্দিন হায়দার ইউনিয়নেই চিকিৎসা পৌঁছাবে, হাসপাতালে চাপ কমানোর পরিকল্পনা সরকারের –ড. জিয়া হায়দার রাজাপুরে জুলাই যোদ্ধার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দুস্থ মানুষের পাশে ঢাকাস্থ নথুল্লাবাদ ইউনিয়ন কল্যাণ সমিতি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন: শিক্ষকদের জীবনমান উন্নয়নই কি মূল চাবিকাঠি: রেজাউল করিম ঝালকাঠিতে পরিবেশ রক্ষায় বিষেশ নাগরিক সভা নবগ্রামে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক খলিলের আয়োজনে ইফতার মাহফিল  নববধূকে নিয়ে আকাশপথে গ্রামে আগমন, নজর কাড়লেন সুমন দেশবাসীকে বিরোধীদলীয় নেতার ঈদুল ফিতরের শুভেচ্ছা ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

নলছিটিতে জেলেদের বিকল্প কর্মসংস্থানে ৬০টি বকনা বাছুর বিতরণ

Reporter Name / ৫১ Time View
Update : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬

 

রিয়াজুল ইসলাম বাচ্চু:

ঝালকাঠির নলছিটিতে জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দরিদ্র জেলের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে। বৃহষ্পতিবার (৫ই ফেব্রুয়ারি) সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে ২০২৫ – ২০২৬ অর্থবছরে “দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত)”-এর আওতায় ৬০ জন দরিদ্র জেলের মাঝে ৬০টি সুস্থ ও সবল বকনা বাছুর বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ জোবায়ের হাবিব দরিদ্র জেলেদের হাতে এ বকনা বাছুর টুলে দেন।।

নলছিটি উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) সাইয়্যেদার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক মোঃ আনিসুজ্জামান, ঝালকাঠি জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ এনামুল হক এবং মৎস্য বীজ উৎপাদন খামার ঝালকাঠি সদরের খামার ব্যবস্থাপক মোঃ আব্দুল কুদ্দুস মিয়া।

এসময় বক্তারা বলেন, এই উদ্যোগের মাধ্যমে জেলেদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ঘটবে এবং বিকল্প আয়ের পথ তৈরি হবে। পাশাপাশি দেশীয় মাছ ও জলজ সম্পদ সংরক্ষণেও ইতিবাচক ভূমিকা রাখবে এ প্রকল্প। ### ৫ই ফেব্রুয়ারি ২০২৬ইং।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/