• বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
বর্জ্য অব্যবস্থাপনায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকি: ড. জিয়াউদ্দিন হায়দার ইউনিয়নেই চিকিৎসা পৌঁছাবে, হাসপাতালে চাপ কমানোর পরিকল্পনা সরকারের –ড. জিয়া হায়দার রাজাপুরে জুলাই যোদ্ধার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দুস্থ মানুষের পাশে ঢাকাস্থ নথুল্লাবাদ ইউনিয়ন কল্যাণ সমিতি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন: শিক্ষকদের জীবনমান উন্নয়নই কি মূল চাবিকাঠি: রেজাউল করিম ঝালকাঠিতে পরিবেশ রক্ষায় বিষেশ নাগরিক সভা নবগ্রামে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক খলিলের আয়োজনে ইফতার মাহফিল  নববধূকে নিয়ে আকাশপথে গ্রামে আগমন, নজর কাড়লেন সুমন দেশবাসীকে বিরোধীদলীয় নেতার ঈদুল ফিতরের শুভেচ্ছা ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

জামায়াতের মতো এত বড় জানোয়ার, এত বড় শূয়োর এবং এত বড় মিথ্যাবাদী দুনিয়ায় দ্বিতীয়টি আর নেই : চরমোনাই পীর 

Reporter Name / ৬০ Time View
Update : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬

 

ঝালকাঠি প্রতিনিধি : ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির (চরমোনাইর পীর) সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ‘আমরা নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছি। জামায়াত সহ অন্যান্য দলও ইশতেহার প্রকাশ করেছে ইশতেহারে আমরা পরিষ্কারভাবে বলেছি শরিয়তকে প্রাধান্য দিয়ে দেশ পরিচালনা করা হবে। জামায়াত কিন্তু কোথাও ইসলামের কথা বলেনি।এরপরও কেউ যদি জামায়াত ইসলামকে ইসলামি দল বলে আমি বলবো তারা বোকার স্বর্গে বাস করে।’

বৃহস্পতিবার বিকেলে ঝালকাঠি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

চরমোনাইর পীর বলেন, ‘২০২৪ সালে ৫ আগস্ট গনঅভ্যুত্থানের পর আমরা ঘোষণা দিয়েছিলাম ইসলামের পক্ষে একটি বাক্স দিবো এই লক্ষ্য উদ্দেশ্য সামনে নিয়ে আমরা যখন কাজ করেছিলাম অনেক ইসলামি দলগুলো প্রথম অবস্থায় আমাদের সাথে সমঝোতায় ছিলো। রাস্তায় চলার পথে জামায়াত এসে এখানে ঢুকলো তার সাথে আর কিছু দল আসলো। যখন সারাদেশের মানুষ আমাদের সাথে একাত্মতা প্রকাশ করে সাড়া দিলো তখন দেশপ্রেমিকের পরিবর্তে, ইসলাম প্রেমিকের পরিবর্তে ক্ষমতা প্রেমিকরা এখানে ছোবল দিলো। ’

 

সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম আরও বলেন,‘গত ৫৪ বছরে যারা দেশ পরিচালনা করেছেন, তাদের সময়েই বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে এবং বিদেশে গড়ে উঠেছে কুখ্যাত বেগম পাড়া।’

 

জামায়াতে ইসলামীর সমালোচনা করে চরমোনাইয়ের পীর বলেন, ‘জামায়াতের মতো এত বড় জানোয়ার, এত বড় শূয়োর এবং এত বড় মিথ্যাবাদী দুনিয়ায় দ্বিতীয়টি আর নেই।’

 

তিনি আরও বলেন, এ দেশ আলেম ওলামায়ের দেশ। এই পবিত্র জমিনে ইসলাম থাকবেনা তা হতে পারেনা। আমরা মনে করেছিলাম আমরা একা হয়ে গেছি কিন্তু আমরা একা না। আল্লাহ আমাদের সাথে রয়েছেন,আলেমরা সাথে রয়েছেন, দেশপ্রেমিকরা সঙ্গে রয়েছেন, ইসলাম প্রেমিরা সঙ্গে রয়েছেন। ’

 

ইসলামি আন্দোলনের ঝালকাঠি জেলার সভাপতি হাফেজ আলমগীর হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা সিরাজুল ইসলাম সিরাজী এবং ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা ইব্রাহিম আল হাদী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/