• বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম
বর্জ্য অব্যবস্থাপনায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকি: ড. জিয়াউদ্দিন হায়দার ইউনিয়নেই চিকিৎসা পৌঁছাবে, হাসপাতালে চাপ কমানোর পরিকল্পনা সরকারের –ড. জিয়া হায়দার রাজাপুরে জুলাই যোদ্ধার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দুস্থ মানুষের পাশে ঢাকাস্থ নথুল্লাবাদ ইউনিয়ন কল্যাণ সমিতি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন: শিক্ষকদের জীবনমান উন্নয়নই কি মূল চাবিকাঠি: রেজাউল করিম ঝালকাঠিতে পরিবেশ রক্ষায় বিষেশ নাগরিক সভা নবগ্রামে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক খলিলের আয়োজনে ইফতার মাহফিল  নববধূকে নিয়ে আকাশপথে গ্রামে আগমন, নজর কাড়লেন সুমন দেশবাসীকে বিরোধীদলীয় নেতার ঈদুল ফিতরের শুভেচ্ছা ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

রাজারহাটে বিএনপির নির্বাচনী জনসভায় সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু

Reporter Name / ৪৯ Time View
Update : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬

 

 

ইব্রাহিম আলম সবুজ রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধি:

 

কৃষক ভাইদেরকে আমরা সার আর কীটনাশক দেবো। মা’দের ফ্যামিলি কার্ড। এখন আমরা তো দিলাম মাত্র ছোট ছোট জিনিস,ওরা তো দেয় বেহেশতের টিকিট,

গত সোমবার ২ফেব্রুয়ারি রাতে কুড়িগ্রামের রাজারহাটে উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে কুড়িগ্রাম-২ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব সোহেল হোসাইন কায়কোবাদ এর পক্ষে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এসব কথা বলেন।

 

তিনি আরও বলেন, প্রত্যেক পরিবারের মা’দেরকে আমরা দুই থেকে আড়াই হাজার টাকা প্রতিমাসে দিব, চেয়ারম্যান মেম্বারদের বাড়ি যাওয়া লাগবে না। ওখানে গেলে অনেক সমস্যা হয়। ভোটার আইডি কার্ড যেমন হয়েছে,ধাপে ধাপে সরকারের পক্ষ থেকে সবাইকে ফ্যামিলি কার্ড দেয়া হবে,

 

তিনি আরও বলেন, এখন লাঙ্গল নেই, লাঙ্গলের পরিবর্তে ট্রাক্টর হয়েছে। হাতপাখা নেই, হাতপাখার পরিবর্তে ফ্যান হয়েছে, শাপলা কলি আর ফুটবে না। আমরা তো বেহেস্তের টিকিট দিতে পারবো না। একথা বলে মানুষকে ধোখা দেয়া যাবে না। বাকী থাকলো ধানের শীষ। আমার ছোট ভাই সোহেল হোসনাইন কায়কোবাদ। তাই আপনারা আপনাদের পচন্দের প্রার্থীকে ভোট দিবেন।

 

তিস্তা নিয়ে তিনি বলেন, জাগো বাহে তিস্তা বাঁচাই। এই ডাক দিয়ে বিশ্বকে কাঁপিয়েছি আমরা। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে এখানকার মানুষ বাড়ীতে গরম ভাত খেয়ে তিস্তার পাড়ে কারখানায় কাজ করবেন।

এসময় জাতীয় পার্টির বেশ কিছু নেতাকর্মী বিএনপিতে যোগদান করেন।

কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তফার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন কুড়িগ্রাম ২- কুড়িগ্রাম সদর-রাজারহাট-ফুলবাড়ী আসনের এমপি প্রার্থী সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম বেবু, হাসিবুর রহমান হাসিব, রাজারহাট উপজেলার ভারপ্রাপ্ত আহবায়ক এডভোকেট শফিকুল ইসলাম, সাবেক সভাপতি আনিছুর রহমান, সদস্য সচিব সাহিদুল ইসলাম, যুবদলের আহবায়ক আব্দুল কুদ্দুস,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আনিসুর রহমান লিটনসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ বক্তব্য দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/