• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত ​ ​চাঁপাইনবাবগঞ্জে এম এম হক আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ​ ষড়যন্ত্রমূলক অপপ্রচারের বিরুদ্ধে সজীব আহমেদ রানার তীব্র প্রতিবাদ ঝালকাঠিতে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান একুশে টেলিভিশনের ২৭ বছরে পদার্পণ উপলক্ষে ঝালকাঠিতে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন  পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে বদলি প্রাণের উৎসব পহেলা বৈশাখ আজ ঝালকাঠি দেশবাংলা ফাউন্ডেশনের উদ্যোগে নববর্ষের রেলী কিংবদন্তি গায়িকা আশা ভোসলে মারা গেছেন সংবিধান সংস্কারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ঝালকাঠিতে কলেজের নাম পরিবর্তনের দাবিতে  শিক্ষার্থীদের  মানববন্ধন ও সড়ক অবরোধ

Reporter Name / ১৪৬ Time View
Update : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬

 

মাসুম খান ঝালকাঠি সংবাদদাতা:

 

ঝালকাঠির আকলিমা মোয়াজ্জেম হোসেন ডিগ্রি কলেজের নাম পরিবর্তন করে ‘বাসন্ডা কলেজ’ করায় প্রতিবাদ জানিয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন কলেজটির শিক্ষার্থীরা। সোমবার (২৬ জানুয়ারি ) দুপুরে ঝালকাঠি শহরের বরিশাল খুলনা মহাসড়কের পশ্চিম ঝালকাঠি কলেজের সামনের সড়কে এ কর্মসূচি পালন করা হয়।

 

 

বিক্ষোভকারী শিক্ষার্থীদের দাবি, কলেজটির নাম ‘ঝালকাঠি ডিগ্রি কলেজ’ হিসেবে নামকরণ করতে হবে। তাঁদের যুক্তি, বাসন্ডা একটি ইউনিয়নের নাম; একটি জেলার গুরুত্বপূর্ণ ডিগ্রি কলেজের নাম ইউনিয়ন ভিত্তিক হওয়া গ্রহণযোগ্য নয়।

 

একপর্যায়ে সড়ক অবরোধের কারণে যান চলাচল বন্ধ হয়ে গেলে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় শিক্ষার্থীরা ওসির কাছে স্পষ্ট করে জানান, জেলা প্রশাসক এ বিষয়ে সিদ্ধান্ত নিলে তবেই তাঁরা আন্দোলন প্রত্যাহার করবেন।

 

 

পরিস্থিতি শান্ত রাখতে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি ) ইমতিয়াজ আহমেদ আন্দোলনরত ছাত্র প্রতিনিধিদের সঙ্গে সান্তনা দিয়ে তাদেরকে নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের উদ্দেশে রওনা হন। পরে শিক্ষার্থীরা সড়ক অবরোধ প্রত্যাহার করলে যান চলাচল স্বাভাবিক হয়।

 

 

এ বিষয়ে শিক্ষার্থীরা জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁদের দাবির বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত আসবে—এই আশ্বাসের ভিত্তিতেই আপাতত কর্মসূচি স্থগিত করা হয়েছে। তবে দাবি মানা না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের ঘোষণা দেন তাঁরা।

 

##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/