• বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
বর্জ্য অব্যবস্থাপনায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকি: ড. জিয়াউদ্দিন হায়দার ইউনিয়নেই চিকিৎসা পৌঁছাবে, হাসপাতালে চাপ কমানোর পরিকল্পনা সরকারের –ড. জিয়া হায়দার রাজাপুরে জুলাই যোদ্ধার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দুস্থ মানুষের পাশে ঢাকাস্থ নথুল্লাবাদ ইউনিয়ন কল্যাণ সমিতি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন: শিক্ষকদের জীবনমান উন্নয়নই কি মূল চাবিকাঠি: রেজাউল করিম ঝালকাঠিতে পরিবেশ রক্ষায় বিষেশ নাগরিক সভা নবগ্রামে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক খলিলের আয়োজনে ইফতার মাহফিল  নববধূকে নিয়ে আকাশপথে গ্রামে আগমন, নজর কাড়লেন সুমন দেশবাসীকে বিরোধীদলীয় নেতার ঈদুল ফিতরের শুভেচ্ছা ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

এডাস্ট আইডিয়া স্টোরে ফুড অ্যান্ড বেভারেজ ওয়ার্কশপ

Reporter Name / ৫৯ Time View
Update : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬

স্টাফ রিপোর্টার :

 

দক্ষতাভিত্তিক শিক্ষা ও কর্মসংস্থানমুখী প্রশিক্ষণকে আরো শক্তিশালী করতে ‘সেমিনার অন হোটেল ম্যানেজমেন্ট’ ও ‘ওয়ার্কশপ অন ফুড অ্যান্ড বেভারেজ’ অনুষ্ঠিত হয়েছে। আইডিয়া স্টোর, স্কিলস ডেভেলপমেন্ট ইন্সটিটিউট (এসডিআই) ও অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

এডাস্ট আইডিয়া স্টোরে আয়োজিত এ অনুষ্ঠানে হোটেল ও হসপিটালিটি খাতে আগ্রহী শিক্ষার্থী, প্রশিক্ষণার্থী ও তরুণ পেশাজীবীরা অংশ নেন। এতে প্রধান অতিথি ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এম. শামসুল আলম লিটন। বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে শুধু একাডেমিক ডিগ্রি নয়, বাস্তবমুখী দক্ষতা অর্জনই তরুণদের কর্মসংস্থানের মূল চাবিকাঠি বলে অভিমত তার।

 

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্য-সচিব মো. কামরুজ্জামান লিটু, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম, বিশ্ববিদ্যালয়ের প্রধান একাডেমিক উপদেষ্টা অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম ও হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইন্সটিটিউটের রিসার্চ অফিসার ও কালিনারী আর্টিস্ট মরিয়ম হোসেন নুপুর।

 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভার্গো লাউঞ্জ-এর স্বত্বাধিকারী ও আইডিয়ো স্টোরের পরিচালক আলী আজগর অপু।

 

হোটেল ম্যানেজমেন্টবিষয়ক সেমিনার সেশনটি পরিচালনা করেন বিকন হোটেল ম্যানেজমেন্ট ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ এ এইচ সাইমন খান। সেশনে হোটেল অপারেশন, কাস্টমার সার্ভিস, ফ্রন্ট অফিস ম্যানেজমেন্ট, হাউসকিপিং, ফুড সেফটি ও ক্যারিয়ার ডেভেলপমেন্ট বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

 

ফুড অ্যান্ড বেভারেজ ওয়ার্কশপটি পরিচালনা করেন জিহাদী কফিওয়ালার স্বত্বাধিকারী জাহিদুল ইসলাম জিহাদী। এ ওয়ার্কশপে অংশগ্রহণকারীদের জন্য হাতে-কলমে প্রশিক্ষণ, বাস্তব অভিজ্ঞতা এবং ইন্ডাস্ট্রি প্র্যাকটিসভিত্তিক ধারণা দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/