• বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
বর্জ্য অব্যবস্থাপনায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকি: ড. জিয়াউদ্দিন হায়দার ইউনিয়নেই চিকিৎসা পৌঁছাবে, হাসপাতালে চাপ কমানোর পরিকল্পনা সরকারের –ড. জিয়া হায়দার রাজাপুরে জুলাই যোদ্ধার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দুস্থ মানুষের পাশে ঢাকাস্থ নথুল্লাবাদ ইউনিয়ন কল্যাণ সমিতি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন: শিক্ষকদের জীবনমান উন্নয়নই কি মূল চাবিকাঠি: রেজাউল করিম ঝালকাঠিতে পরিবেশ রক্ষায় বিষেশ নাগরিক সভা নবগ্রামে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক খলিলের আয়োজনে ইফতার মাহফিল  নববধূকে নিয়ে আকাশপথে গ্রামে আগমন, নজর কাড়লেন সুমন দেশবাসীকে বিরোধীদলীয় নেতার ঈদুল ফিতরের শুভেচ্ছা ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

ঝালকাঠিতে তারুণ্যের উচ্ছ্বাস বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত। 

Reporter Name / ২২৬ Time View
Update : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬

 

রিয়াজুল ইসলাম বাচ্চু: আমার ভোট আমার ভবিষ্যৎ এ স্লোগান কে সামনে নিয়ে ঝালকাঠি ইয়ুথ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে তারুণ্যের উচ্ছ্বাস বিষয়ক মতবিনিময় সভা। ১৬ জানুয়ারী শুক্রবার বিকাল ৪ টায় সাবেক ছাত্রনেতা ঝালকাঠী পৌর বিএনপির সভাপতি এ্যাড. মোঃ নাসিমুল হাসান এর সভাপতিত্বে ঝালকাঠি প্রেসক্লাবের কাজী খলিলুর রহমান হলরুমে তরুন ভোটারদের নিয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ঝালকাঠী ইয়ুথ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর অন্যতম সংগঠক ছাত্রনেতা আসিফ আল ইমরান এর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব ও ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. মোঃ শাহাদাৎ হোসেন, বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সভাপতি এস এম এজাজ হাসান, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি মোঃ আক্কাস সিকদার, ঝালকাঠি জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বে) এ্যাড. মিজানুর রহমান মুবিন, জেলা যুবদলের সদস্য সচিব এ্যাড. মোঃ আনিসুর রহমান খান, জেলা ছাত্রদলের সাবেক আহবায়ক সরদার মোঃ সাফায়েত হোসেন,সাবেক ছাত্রনেতা জুলফিকার আলি মান্নু। নির্বাচন নিয়ে তরুনদের ভবিষ্যত এবং বাংলাদেশ বিনির্মানে অংশগ্রহন বিষয়ে প্রশ্নের উত্তর দেয়া সহ আলোচনায় অংশগ্রহণ করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রদলের সদ্য সাবেক এজিএস প্রার্থী আতিকুর রহমান তানজিল , বিএম কলেজে ছাত্রদলের সাধারণ সম্পাদক ওয়ালিদ বিন সালাম, ঝালকাঠি জেলা যুবদলের

সদস্য ইয়াসিন আরাফাত মিঠু, ছাত্রনেতা মোঃ কবির হোসেন, জুলাই বিপ্লবের অন্যতম সংগঠক আবির লস্কর, মোঃ ফয়সাল, মোঃ মাহফুজর রহমান প্রমুখ। মতবিনিময় সভায় প্রধান অতিথি এবং বিশেষ অতিথি বৃন্দ তরুনদের জিজ্ঞাসা এবং প্রত্যাসা নিয়ে কথা বলেন। চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী সাম্য ও ন্যায় ভিত্তিক বাংলাদেশ গঠনে তরুণদের আরো বেশি উদ্যোগী, সচেতন এবং কার্যকর ভূমিকা রাখতে হবে। নতুন বাংলাদেশে যেন ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে সে জন্য আধুনিক উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গঠনে যাদের পরিকল্পনা রয়েছে এবং তরুণদের জনশক্তিতে রুপান্তর করে সরকারের অংশিদার করার উদ্যোগ নিয়েছে এমন দলের প্রার্থীকে ভোট দিতে হবে, এক্ষেত্রে বিএনপির তরুণদের জন্য রয়েছে বিশেষ পরিকল্পনা এবং পরিকল্পনা বাস্তবায়নের সক্ষমতা কাজেই তরুণদের সঠিক সিদ্ধান্ত নিতে হবে আগামীর নতুন বাংলাদেশ গঠনে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/