• সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
ঝালকাঠি পোনাবালিয়ায় চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট মুবিন’র প্রচারণায় সরব জনপদ বাঁশখালীর শীলকূপে পুলিশের বিশেষ অভিযানে মাদক ও জুয়ার সাথে জড়িত ১৩ জন আটক চট্টগ্রামে নিখোঁজের দুই দিন পর লিফটের গর্তে মিলল যুবকের মরদেহ চট্টগ্রামে কাভার্ড ভ্যানে বিশেষ চেম্বারে মিলল ২৩ হাজার ইয়াবা, চালক আটক জুলাই সনদের ভিত্তিতে রাষ্ট্র সংস্কার না করলে সংসদে ও রাজপথে আন্দোলন করা হবে : মিয়া গোলাম পারওয়ার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান বিপুল পরিমাণ মাদক জব্দ শনিবার ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী শনিবার দেশের সব খোলা থাকবে রামিসা ধর্ষণ-হত্যা: আসামি সোহেলের পক্ষে না দাঁড়ানোর ঘোষণা আইনজীবীদের মোহনগঞ্জ বড় জামে মসজিদে মুসল্লিদের সাথে পুলিশের বিশেষ মতবিনিময়: অপরাধমুক্ত সমাজ গড়ার আহ্বান

ঝালকাঠির নলছিটিতে বেগম জিয়ার মিলাদ মাহফিলে হট্টগোল সৃষ্টিকারীদের ছবি তোলায় সাংবাদিকের মোবাইল কেড়ে নিল ছাত্রদল আহ্বায়ক রনি 

Reporter Name / ২৪১ Time View
Update : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬

 

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে বেগম খালেদা জিয়ার মিলাদ মাহফিলে হট্টগোল সৃষ্টিকারীদের ছবি তোলায় সাংবাদিকের মোবাইল কেড়ে নিল নলছিটি উপজেলার ছাত্রদলের আহ্বায়ক সাইদুল ইসলাম রনি। ৯ জানুয়ারি শুক্রবার বিকেলে নলছিটি উপজেলা বিএনপি আয়োজিত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম গাজি বক্তব্য দিতে গেলে সাইদুল ইসলাম রনিসহ কয়েকজন প্রতিবাদ ও হৈচৈ সৃষ্টি করে হট্টগোল করে। এক পর্যায়ে কেন্দ্রীয় বিএনপির নেতাদের উপস্থিতিতে নিজেদের মধ্যে হাতাহাতি শুরু হলে দৈনিক আজকের পরিবর্তনের জেলা প্রতিনিধি ও ষ্টাফ রিপোর্টার রিয়াজুল ইসলাম বাচ্চু মোবাইল দিয়ে ওই ঘটনার ছবি তোলার চেষ্টা করেন। তখন নলছিটি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাইদুল ইসলাম রনি সাংবাদিক রিয়াজুল ইসলাম বাচ্চুর হাত থেকে স্মার্টফোন থাবা দিয়ে জোরপূর্বক কেড়ে নিয়ে যায়। সাংবাদিক পরিচয় দেয়ার পরেও তিনি পেশাগত দায়িত্ব পালনে বাধা প্রদান করে মোবাইল টি তার দখলে রেখে দেন। মোবাইল টি অনেক সময় জোরপূর্বক আটকিয়ে রাখেন ওই ছাত্রদল নেতা।

ওই নেতার বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাসী ও মাদকের অভিযোগ রয়েছে বলে জানা গেছে।

নলছিটি উপজেলার রানা পাশা ইউনিয়নের বিএনপির ত্যাগী কর্মী বারেক মল্লিকের পুত্র মোঃ জামাল মল্লিক সাইদুল ইসলাম রনির বিরুদ্ধে গত ১ সেপ্টেম্বর ২০২৫ তারিখ সংঘটিত চাঁদাবাজি, সন্ত্রাসী ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ এনে জেলা ছাত্রদলের সভাপতি বরাবর প্রতিকার চেয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।

এছাড়াও নলছিটি উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সাইদুল ইসলাম রনির বিরুদ্ধে পেশী শক্তি প্রদর্শনসহ নানা অপকর্মের অভিযোগ আছে বলে জানান এই প্রতিবেদককে।

এ বিষয়ে সাইদুল ইসলাম রনি সাংবাদিকদের জানান, মোবাইল কেড়ে নেয়ার বিষয়টি আমার ভুল হয়েছে। প্রথমে আমি রিয়াজুল ইসলাম বাচ্চু সাংবাদিককে চিনতে পারি নাই। যখন চিনেছি তখন মোবাইল ফেরত দিয়েছি।

জেলা ছাত্রদলের সভাপতি মোঃ আরিফ খান জানান, সাংবাদিক এর মোবাইল কেড়ে নেয়া ঠিক হয় নাই। আমি খোঁজ খবর নিয়ে জেনে শুনে ব্যবস্থা গ্রহণ করবো।

##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/