• বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
বর্জ্য অব্যবস্থাপনায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকি: ড. জিয়াউদ্দিন হায়দার ইউনিয়নেই চিকিৎসা পৌঁছাবে, হাসপাতালে চাপ কমানোর পরিকল্পনা সরকারের –ড. জিয়া হায়দার রাজাপুরে জুলাই যোদ্ধার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দুস্থ মানুষের পাশে ঢাকাস্থ নথুল্লাবাদ ইউনিয়ন কল্যাণ সমিতি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন: শিক্ষকদের জীবনমান উন্নয়নই কি মূল চাবিকাঠি: রেজাউল করিম ঝালকাঠিতে পরিবেশ রক্ষায় বিষেশ নাগরিক সভা নবগ্রামে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক খলিলের আয়োজনে ইফতার মাহফিল  নববধূকে নিয়ে আকাশপথে গ্রামে আগমন, নজর কাড়লেন সুমন দেশবাসীকে বিরোধীদলীয় নেতার ঈদুল ফিতরের শুভেচ্ছা ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

ঝালকাঠিতে ব্র‍্যাকের আয়োজনে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে অ্যাডভোকেসি ডায়ালগ

Reporter Name / ১২০ Time View
Update : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫

 

রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি:

জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি কর্মসূচির উদ্যোগে ব্র্যাক আয়োজিত নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকারি–বেসরকারি অংশীদারিত্ব জোরদারকরণ বিষয়ে একটি অ্যাডভোকেসি ডায়ালগ ৩০ ডিসেম্বর, ২০২৫ ব্র্যাক আঞ্চলিক কার্যালয় ঝালকাঠিতে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), মোঃ কাওছার হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক দিলারা খানম ও জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আল মামুন তালুকদার।

এছাড়াও উপস্থিত থেকে ডায়লগ সেশনটি অর্থপূর্ণ করেন মোঃ মিজান সালাউদ্দিন, সহকারী পরিচালক, জেলা সমাজসেবা অফিস, ঝালকাঠি ও মোঃ ইসতিয়াক হাসান, সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, ঝালকাঠি। অন্যান্য অংশগ্রহণকারীদের মধ্যে উপস্থিত ছিলেন ব্র্যাকের বিভিন্ন কর্মসূচির ব্যবস্থাপকগণ, কাস্টমার সার্ভিস অ্যাসিস্ট্যান্ট, ব্র্যাক স্বাস্থ্যকর্মী, স্বপ্নসারথী, কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার।

অ্যাডভোকেসি ডায়ালগের সভাপতিত্ব করেন ঝালকাঠি জেলার ব্র্যাক ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর রিসান রেজা মোঃ সাহেদ। মূল প্রবন্ধ উপস্থাপনার মাধ্যমে মূল সেশন পরিচালনা করেন ইলেন বিশ্বাস আঞ্চলিক ব্যবস্থাপক (জেন্ডার মেইনস্ট্রিমিং)।

অংশগ্রহণকারীগণ নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ব্র্যাকসহ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের চলমান উদ্যোগসমূহের সমন্বয় জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সহিংসতা প্রতিরোধ ও সেবাপ্রদানের ক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জসমূহ চিহ্নিত করা এবং সারভাইভারদের জন্য দ্রুত ও মানবিক সহায়তা নিশ্চিত করতে যৌথ উদ্যোগ গ্রহণের বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে কার্যকর সমন্বয় একান্ত প্রয়োজন। উক্ত সেশনে উপস্থিত অতিথিবৃন্দ সকলেই নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে পারিবারিকভাবে সচেতনতা বৃদ্ধি, বিভিন্ন প্লাটফর্মের মাধ্যমে অভিভাবক ও কমিটি পর্যায়ে সরকারি- বেসরকারি সেবা সমূহ সম্পর্কে আলোচনা করার সুপারিশ করেন। ব্র্যাক মাইক্রফাইনান্স প্রোগ্রামের সিনিয়র রিজিওনাল ম্যানেজার বিশ্বজিত চন্দ্র শীল ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে উক্ত ডায়লগ সেশনটি শেষ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/