• বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
বর্জ্য অব্যবস্থাপনায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকি: ড. জিয়াউদ্দিন হায়দার ইউনিয়নেই চিকিৎসা পৌঁছাবে, হাসপাতালে চাপ কমানোর পরিকল্পনা সরকারের –ড. জিয়া হায়দার রাজাপুরে জুলাই যোদ্ধার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দুস্থ মানুষের পাশে ঢাকাস্থ নথুল্লাবাদ ইউনিয়ন কল্যাণ সমিতি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন: শিক্ষকদের জীবনমান উন্নয়নই কি মূল চাবিকাঠি: রেজাউল করিম ঝালকাঠিতে পরিবেশ রক্ষায় বিষেশ নাগরিক সভা নবগ্রামে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক খলিলের আয়োজনে ইফতার মাহফিল  নববধূকে নিয়ে আকাশপথে গ্রামে আগমন, নজর কাড়লেন সুমন দেশবাসীকে বিরোধীদলীয় নেতার ঈদুল ফিতরের শুভেচ্ছা ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি আককাস, সম্পাদক পারভেজ

Reporter Name / ১৪৫ Time View
Update : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

 

মাসুম খান ঝালকাঠি:

 

ঝালকাঠি প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন-২০২৫ শনিবার (২৭ ডিসেম্বর) উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনের মাধ্যমে ২০২৬-২০২৭ মেয়াদের জন্য নতুন কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়েছে। আজ শনিবার সকালে ঝালকাঠি প্রেসক্লাবের কাজী খলিলুর রহমান মিলনায়তনে ভোটগ্রহণ শুরু হয়। নির্বাচনকে ঘিরে প্রেসক্লাব সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষে ভোট গণনার কার্যক্রম সম্পন্ন করা হয়।

 

সভাপতি পদে মো. আককাস সিকদারের কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। একইভাবে দপ্তর সম্পাদক পদে আব্দুল মান্নান তৌহিদ এবং কোষাধ্যক্ষ পদে মো. রাজু খান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

 

সহ-সভাপতি পদে মো.জিয়াউল হাসান পলাশ ও মাসউদুল আলম নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে আ.স.ম মাহমুদুর রহমান পারভেজ ও মো. আল-আমিন তালুকদারের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়। ভোট গণনা শেষে উভয় প্রার্থীর প্রাপ্ত ভোট সমান হওয়ায় নির্বাচন বিধি অনুযায়ী লটারির মাধ্যমে আ.স.ম মাহমুদুর রহমান পারভেজ বিজয়ী হন। সহ-সাধারণ সম্পাদক পদে অলোক সাহা নির্বাচিত হয়েছেন। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মিজানুর রহমান টিটু এবং সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে জহিরুল ইসলাম জলিল বিজয়ী হন। নির্বাহী সদস্য পদে চারটি পদে নির্বাচিত হয়েছেন- এস.এম রেজাউল করিম, আজমীর হোসেন তালুকদার, কে.এম সবুজ ও তরুণ সরকার।

 

 

নির্বাচন পরিচালকের দায়িত্ব পালন করেন মো. রাশিদুল ইসলাম। তিনি বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণা করা সম্ভব হয়েছে। সকল প্রার্থীর সহযোগিতায় নির্বাচন সম্পন্ন হয়েছে।

 

নবনির্বাচিত এই কমিটি ঝালকাঠির সাংবাদিক সমাজে পেশাগত ঐক্য, দায়িত্বশীল সাংবাদিকতা এবং প্রেসক্লাবের কার্যক্রম আরও গতিশীল করবে এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন ক্লাবের সদস্যরা।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/