নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার পদুয়ারবাজারে অবস্থিত বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ব্রিটেনিয়া ইউনিভার্সিটিকে ঘিরে স্বাক্ষর জালিয়াতি, আর্থিক অনিয়ম, দ্বৈত ট্রাস্টিবোর্ড গঠনসহ একাধিক গুরুতর অভিযোগের তদন্ত শুরু হলেও, দায়িত্বপ্রাপ্ত সরকারি সংস্থা যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর (আরজেএসসি) বারবার তথ্য গোপন করছে বলে অভিযোগ উঠেছে। ফলে ইউজিসি কর্তৃক গঠিত তদন্ত কমিটি কার্যত স্থবির হয়ে পড়েছে।
স্বাক্ষর জালিয়াতি ও আর্থিক অনিয়মের অভিযোগে তদন্ত শুরু
ইউজিসিতে অভিযোগ আসে যে, ব্রিটেনিয়া ইউনিভার্সিটির বর্তমান চেয়ারম্যান সৈয়দ এহসানুল হক ট্রাস্টি বোর্ডের সদস্যদের স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে কর্তৃত্ব স্থাপন করেছেন এবং আর্থিক অনিয়মের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাঠামো নিজের নিয়ন্ত্রণে এনেছেন।
এ অভিযোগে ইউজিসি একটি তদন্ত কমিটি গঠন করে এবং তদন্ত কার্যক্রমে প্রয়োজনীয় নথি সংগ্রহের জন্য ০২ জুলাই ২০২৫ তারিখে আরজেএসসিকে একটি পত্র পাঠায়।
কিন্তু—
তদন্তে যা প্রয়োজন ছিল, তার অল্প অংশ ছাড়া কোনো গুরুত্বপূর্ণ নথি আরজেএসসির পক্ষ থেকে সরবরাহ করা হয়নি, যা তদন্তকারীরা “উদ্দেশ্যমূলক অসহযোগিতা” বলে মন্তব্য করেছেন।
কিভাবে একটি বিশ্ববিদ্যালয়ের নামে দুইটি রেজিস্ট্রেশন?
তদন্তে পাওয়া সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হলো—
আরজেএসসির রেকর্ডে একই বিশ্ববিদ্যালয়ের নামে দুইটি পৃথক Name Clearance পাওয়া গেছে:
BRITANNIA UNIVERSITY
britannia university
বড় হাতের–ছোট হাতের অক্ষর ব্যবহার করে কি করে দুইটি নাম নিবন্ধিত হলো—এই প্রশ্নের জবাব দেয়নি আরজেএসসি।
তদন্ত কমিটির মতে, এটি ইচ্ছাকৃত জটিলতা তৈরির চেষ্টা হতে পারে, যার মাধ্যমে ভিন্ন ট্রাস্টিবোর্ড বা ভিন্ন নিয়ন্ত্রণ কাঠামো বৈধতা পেতে পারে।
১২ সদস্য থেকে ৩ জন ‘পদত্যাগ’, আরজেএসসি রেকর্ডে ৯ সদস্য—কোথায় প্রমাণ?
ট্রাস্ট অ্যাক্ট ও সোসাইটি অ্যাক্ট অনুযায়ী ব্রিটেনিয়া ইউনিভার্সিটির প্রথম রেকর্ডকৃত ট্রাস্টিবোর্ডে ১২ জন সদস্য ছিল, যা ১৩ ডিসেম্বর ২০১৩ তারিখে রেজিস্ট্রেশন পায় (S-11829)।
কিন্তু পরবর্তীতে চেয়ারম্যান সৈয়দ এহসানুল হক দাবি করেন,
তিনজন সদস্য পদত্যাগ করেছেন
তাই নতুন ৯ সদস্যের নির্বাহী কমিটি গঠন করা হয়েছে
আরজেএসসি এই ৯ সদস্যের কমিটি লিপিবদ্ধও করেছে।
কিন্তু প্রশ্ন হলো—
পদত্যাগপত্র কোথায়?
বোর্ড অব ট্রাস্টিজের রেজুলেশন কোথায়?
কে অনুমোদন দিল?
তদন্ত কমিটি এসব তথ্য চাইলে আরজেএসসি কোনো দলিলই সরবরাহ করেনি।
https://slotbet.online/