• সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনাম
ঝালকাঠি পোনাবালিয়ায় চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট মুবিন’র প্রচারণায় সরব জনপদ বাঁশখালীর শীলকূপে পুলিশের বিশেষ অভিযানে মাদক ও জুয়ার সাথে জড়িত ১৩ জন আটক চট্টগ্রামে নিখোঁজের দুই দিন পর লিফটের গর্তে মিলল যুবকের মরদেহ চট্টগ্রামে কাভার্ড ভ্যানে বিশেষ চেম্বারে মিলল ২৩ হাজার ইয়াবা, চালক আটক জুলাই সনদের ভিত্তিতে রাষ্ট্র সংস্কার না করলে সংসদে ও রাজপথে আন্দোলন করা হবে : মিয়া গোলাম পারওয়ার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান বিপুল পরিমাণ মাদক জব্দ শনিবার ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী শনিবার দেশের সব খোলা থাকবে রামিসা ধর্ষণ-হত্যা: আসামি সোহেলের পক্ষে না দাঁড়ানোর ঘোষণা আইনজীবীদের মোহনগঞ্জ বড় জামে মসজিদে মুসল্লিদের সাথে পুলিশের বিশেষ মতবিনিময়: অপরাধমুক্ত সমাজ গড়ার আহ্বান

ঝালকাঠিতে লঞ্চে অগ্নিকাণ্ড: ভয়াল ২৪ ডিসেম্বর আজ

Reporter Name / ২৭৯ Time View
Update : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

 

মাসুম খান,ঝালকাঠি :

 

আজ ভয়াল ২৪ ডিসেম্বর। ঝালকাঠিতে যাত্রীবাহি লঞ্চে অগ্নিকাণ্ডের ৪ বছর। আজকের এই দিনে ২০২১ সালের ২৪ ডিসেম্বর ভোররাতে ঝালকাঠি সদরের দিয়াকুল গ্রাম সংলগ্ন সুগন্ধা নদীতে ঘটে যায় স্মরণকালের ভয়াবহ এক লঞ্চ দুর্ঘটনা।

 

 

ঢাকা থেকে বরগুনাগামী তিনতলা বিশিষ্ট যাত্রীবাহী লঞ্চ ‘অভিযান-১০’ এ রাত আনুমানিক ৩টার দিকে হঠাৎ আগুন লাগে। অল্প সময়ের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পুরো লঞ্চে।

 

 

দগ্ধ হযে প্রাণ হারায় নারী ও শিশুসহ অর্ধশত যাত্রী। প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপ দিলেও শতাধিক যাত্রী ও লঞ্চের স্টাফ আহত হয়।

 

 

নিহতদের বেশিরভাগই বরগুনার বাসিন্দা। সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার হওয়ায় আগের দিন ২৩ ডিসেম্বর পরিবারের সঙ্গে সময় কাটাতে রাজধানী ঢাকা থেকে দক্ষিণ জনপদের উদ্দেশে রওনা হয়েছিলেন অনেকে। কিন্তু গন্তব্যে পৌঁছানো হলো না বহু মানুষের।

 

 

ঘটনার পরপরই সুগন্ধা নদীর পাড়ের স্থানীয় মানুষ, ঝালকাঠি ফায়ার সার্ভিস, রেড ক্রিসেন্ট সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়েন। নদী থেকে মরদেহ উদ্ধার করে তীরে আনা হয়।

 

 

ঝালকাঠি লঞ্চঘাট, দিয়াকুলের চর, কলেজ খেয়াঘাট, হাসপাতাল ও লাশকাটা ঘর সবখানেই ছড়িয়ে পড়ে নিহতদের স্বজনদের আহাজারী।

 

 

এই দুর্ঘটনা নৌযান নিরাপত্তা ও অগ্নিনির্বাপণ ব্যবস্থার ঘাটতির বিষয়টি নতুন করে সামনে আনে। ঘটনার চার বছর পেরোলেও অভিযান-১০ এর সেই ভয়াল রাতের স্মৃতি আজও ভাসে সুগন্ধার ঢেউয়ে, কাঁদায় নিহতদের পরিবার-পরিজনকে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/