• রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম
ঝালকাঠিতে মোটরসাইকেল দুর্ঘটনায় সাবেক পৌর কাউন্সিলর নিহত: আহত এক সেচ সংকট নিরসনে তৎপর এমপি বুলবুল পাউবো কর্মকর্তাদের নিয়ে সরজমিন পরিদর্শন ও তদারকি নির্দেশ রাঙামাটিতে অবসরপ্রাপ্তদের ঈদ পুনর্মিলনীতে স্মৃতিচারণ ও মিলনমেলা ঝালকাঠিতে বেড়াতে আসলেন বাকশিস সভাপতি অধ্যক্ষ সেলিম ভূঁইয়া এমপি  টেকনাফে মুরগির ফার্ম থেকে ৫ লাখ ইয়াবা উদ্ধার, মালিক পলাতক ঢাকা বিমানবন্দরে প্রায় ৫০০ গ্রাম (প্রায় ৪৩ ভরি) স্বর্ণালংকার ও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ ১ জন আটক বাগেরহাটে ভুয়া বিল-ভাউচারে সরকারি টাকা উত্তোলন, কর্মকর্তা বললেন সমন্বয় করা হয়   ঝালকাঠির সাওরাকাঠি বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ঝালকাঠির শশ্মানঘাটে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের জামায়াতের আর্থিক সহায়তা হাম মোকাবিলায় সরকার প্রস্তুত; আতঙ্ক নয় সচেতনতার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

ঝালকাঠির বিনয়কাঠি জামায়াতের উদ্যোগে হাদির রুহের মাগফিরাত কামনায় আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

Reporter Name / ১৯৭ Time View
Update : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

 

ঝালকাঠি প্রতিনিধি:

শরীফ বিন ওসমান হাদী ছিলেন স্বাধীনতার অতন্দ্র প্রহরী ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদীর রুহের মাগফেরাত কামনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ২নং বিনয়কাঠী ইউনিয়ন শাখার উদ্যোগ শনিবার (২০ ডিসেম্বর ) বিকেলে চৌমাথা বালকদিয়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

 

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা মোঃ মনিরুজ্জামান তালুকদার, তার বক্তব্যে বলেন,

“শহীদ শরীফ ওসমান বিন হাদী ছিলেন স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার অতন্দ্র প্রহরী। তিনি তার কাজ ও বক্তব্যের মধ্য দিয়ে বাংলাদেশকে ভারতীয় আধিপত্য থেকে মুক্ত করে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন। যার কারণে তাকে জীবন দিতে হয়েছে।

 

তিনি আরও বলেন, শরীফ ওসমান বিন হাদী আমাদের রক্তের কেহ নন। নিকটতম কোনো আত্মীয় নন। তার সাথে সরাসরি কখনও কথাও হয়নি কিন্তু তার জন্য আমাদের হৃদয় ছিড়ে যাচ্ছে। চোখের পানি ঝরছে। আমাদের দেশের সংস্কৃতি হলো দেশে কোনো অঘটন ঘটলে। বিরোধী দলের ওপর দায় চাপানো হয়। সেই সংস্কৃতির ধারাবাহিকতায় ওসমান বিন হাদীর গুলিবিদ্ধ হওয়ার পর থেকে দলীয় কাঁদা ছোড়াছুড়ির ফাঁকে খুনি বাংলাদেশ ভারতে পালিয়ে গেছে বলে সংবাদমাধ্যমে জানতে পেরেছি। আমরা সেই কালচারকে ভেঙে দিতে চাই। আমরা চাই ওসমান হাদীকে যারা পরিকল্পিতভাবে প্রকাশ্য দিবালোকে হত্যা করেছে, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে খুনিকেও প্রকাশ্যে শাস্তি দিতে হবে।”

 

অন্যান্যর মধ্যে আরো বক্তব্য রাখেন জেলা শ্রমিক কল্যাণ সভাপতি মোহাম্মদ মিরাজুল ইসলাম তালুকদার, খেলাফত মজলিসের জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ নাইমুর রহমান নাদিম, উপজেলা কর্ম পরিষদের সদস্য হাফেজ মোঃ ফয়সাল আহমেদ,ও সদর উপজেলার ওলামা বিভাগের সেক্রেটারি মিজানুর রহমান মিল্লাতি

আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের বিনয়-কাঠি ইউনিয়ন সভাপতি ও সেক্রেটারিসহ প্রমুখ।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/