• বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
বর্জ্য অব্যবস্থাপনায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকি: ড. জিয়াউদ্দিন হায়দার ইউনিয়নেই চিকিৎসা পৌঁছাবে, হাসপাতালে চাপ কমানোর পরিকল্পনা সরকারের –ড. জিয়া হায়দার রাজাপুরে জুলাই যোদ্ধার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দুস্থ মানুষের পাশে ঢাকাস্থ নথুল্লাবাদ ইউনিয়ন কল্যাণ সমিতি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন: শিক্ষকদের জীবনমান উন্নয়নই কি মূল চাবিকাঠি: রেজাউল করিম ঝালকাঠিতে পরিবেশ রক্ষায় বিষেশ নাগরিক সভা নবগ্রামে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক খলিলের আয়োজনে ইফতার মাহফিল  নববধূকে নিয়ে আকাশপথে গ্রামে আগমন, নজর কাড়লেন সুমন দেশবাসীকে বিরোধীদলীয় নেতার ঈদুল ফিতরের শুভেচ্ছা ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

নজরুলের সমাধি প্রাঙ্গণে চিরনিদ্রায় শরীফ ওসমান হাদি

Reporter Name / ১৫৫ Time View
Update : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক :

 

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির সন্নিকটে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে জাতীয় কবির সমাধি প্রাঙ্গণে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।

এর আগে একই দিন দুপুরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হাদির জানাজা অনুষ্ঠিত হয়। তার বড় ভাই জানাজার নামাজে ইমামতি করেন। জানাজায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ বিভিন্ন উপদেষ্টা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সর্বস্তরের মানুষ অংশ নেন। জানাজা শেষে তার মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে নেওয়া হয়।

জানাজার পূর্বে বক্তব্য রাখতে গিয়ে প্রধান উপদেষ্টা বলেন, শরীফ ওসমান হাদি বিশ্বাস করতেন—‘বল বীর, চির উন্নত মম শির’। তিনি আমাদের মাথা উঁচু করে চলার প্রেরণা দিয়ে গেছেন, যা আমাদের অন্তরে চিরকাল জাগ্রত থাকবে।

এর আগে শনিবার সকালে ময়নাতদন্তের জন্য তার মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়। পরে গোসলের উদ্দেশ্যে সেখান থেকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে আনা হয়। ভোর থেকেই হাদিকে শেষবারের মতো দেখার জন্য দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ হাসপাতাল ও সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ভিড় করেন।

উল্লেখ্য, গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হন শরীফ ওসমান হাদি। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে অস্ত্রোপচার করা হয়। পরে পরিবারের সিদ্ধান্তে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে আজ শনিবার দেশে রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/