রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি: ইনকিলাব মঞের মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যার বিচারের দাবীতে ঝালকাঠিতে বরিশাল পিরোজপুর মহাসড়ক অবরোধ করেছে ছাত্র জনতা। ১৯ ডিসেম্বর শুক্রবার বিকেলে ঝালকাঠি কলেজ মোড় এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে বিক্ষোভকারীরা। এসময় শত শত শিক্ষার্থী ও সাধারণ জনতার সাথে রাজনৈতিক দলের নেতাকর্মীদেরও বিক্ষোভে অংশ গ্রহণ করতে দেখা যায়। তারা অবিলম্বে হামলাকারী হাদীর খুনিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। রাস্তা অবরোধের ফলে ঝালকাঠি ব্রাক মোড় থেকে বাসন্ডা ব্রিজের পশ্চিম পাড় পর্যন্ত রাস্তাটি জ্যাম হয়ে গাড়ি আটকে পড়ে। এতে সাধারণ মানুষ চরম বিপাকে পড়ে। অনেককে পায়ে হেঁটে যেতে দেখা যায়। দুর্ভোগ পোহাতে হয় দূর যাত্রার পথচারীদের। ঝালকাঠি শহরের মানুষ আতংকের মধ্যে দিন কাটাচ্ছে।

এদিকে ঝালকাঠি শহরের ফায়ার সার্ভিস মোড়ে সদর উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে জেলা উপজেলা ও পৌর জামায়াতের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতারের করে আইনের আওতায় আনার দাবি জানান।
https://slotbet.online/