• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
জনসভা মঞ্চেই শীতলপাটিতে শুয়ে পড়লেন জামায়াত আমীর পুরানো বস্তাপচা রাজনীতি পরিহার করতে হবে: ডাক্তার শফিকুর রহমান সারাদেশে যুককদের জাগতে হবে, সকলের অধিকার কায়েম করতে হবে, ঝালকাঠিতে ডাক্তার শফিকুর রহমান চাঁপাইনবাবগঞ্জে ইসলামী ছাত্রশিবিরের ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন  জামায়াতকে যারা ইসলামী দল বলে তারা বোকার স্বর্গে বাস করে: মুফতী রেজাউল করিম চরমোনাই  নলছিটিতে জেলেদের বিকল্প কর্মসংস্থানে ৬০টি বকনা বাছুর বিতরণ নারীদের ঘরে আটকে রাখলে দেশ এগুবেনা : পুতুল ঝালকাঠি জেলা শিক্ষক কর্মচারী ঐক্যজোটের উদ্যোগে গণভোট‌ ও সংসদ সদস্য নির্বাচনের প্রচার প্রচারণা  জামায়াতের মতো এত বড় জানোয়ার, এত বড় শূয়োর এবং এত বড় মিথ্যাবাদী দুনিয়ায় দ্বিতীয়টি আর নেই : চরমোনাই পীর  ঝালকাঠিতে মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে মাকে হত্যার অভিযোগ

নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করতে দায়িত্ব পালন করতে হবে: রংপুর জেলা প্রশাসক

Reporter Name / ৯২ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

 

রিয়াজুল হক সাগর, রংপুর।

রংপুরের কাউনিয়ায় গণ্যমান্য ব্যক্তিদের সাথে নবাগত রংপুর জেলা প্রশাসক ও ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এনামুল আহসান এর মতবিনিময় করেন তিনি বলেন, নিরপেক্ষ ও প্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সবাইকে সৎ ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন গণতন্ত্রের ভিত্তিকে শক্তিশালী করে। এজন্য প্রশাসন, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের নিরপেক্ষতা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। মঙ্গলবার কাউনিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটরিয়ামে উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে পরিচিতি ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় কাউনিয়া উপজেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করা হবে। সহকারী কমিশনার (ভূমি) অংকন পাল এর সভাপতিত্বে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সামসুজ্জামান আজাদ এর সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ এআরএম আল মামুন, কৃষি কর্মকর্তা তানিয়া আকতার, থানা অফিসার ইনচার্জ নজমুল হক, বীর মুক্তিযোদ্ধা হযরত আলী, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক সারওয়ার আলম মুকুল, অধ্যক্ষ ফারুক আজম, সাংবাদিক সাইফুল ইসলাম, সাইদুর রহমান প্রমূখ। সভায় উপজেলার বিভিন্ন উন্নয়ন সমস্যা, নাগরিক সেবা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, প্রাণিসম্পদ, যোগাযোগ ব্যবস্থা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এ সময় গণ্যমান্য ব্যক্তিবর্গ তাদের নিজ নিজ এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং উন্নয়নের বিভিন্ন প্রস্তাব দেন। জেলা প্রশাসক আগামী ঈদের আগে কাউনিয়ায় একটি শিশু পার্ক নির্মানের প্রতিশ্রæতি দেন। মতবিনিময় সভায় বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধিসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/