মাসুম খান, ঝালকাঠি: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীকে হত্যা চেষ্টায় গুলি করে আহত করার প্রতিবাদে ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রশিবির। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঝালকাঠি জেলা শাখার আয়োজনে শনিবার(১৩ ডিসেম্বর)বিকেলে প্রেসক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর আগে প্রেসক্লাব চত্বরে প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জেলা সভাপতি এনামুল হাসান, জেলা সেক্রেটারি সিদ্দিকুর রহমান, পৌর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সাইফুল ইসলাম বাবুসহ সংগঠনের নেতাকর্মীরা।
এসময় বক্তারা বলেন, ঝালকাঠির কৃতি সন্তান জুলাই যুদ্ধের অন্যতম আন্দোলনকারী ওসমান হাদি ওপর গুলি চালানো সন্ত্রাসীদেও দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিতের দাবি জানান। তা না হলে কঠোর আন্দোলনের হুসীয়ারি দেন তারা।#
https://slotbet.online/