• বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
বর্জ্য অব্যবস্থাপনায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকি: ড. জিয়াউদ্দিন হায়দার ইউনিয়নেই চিকিৎসা পৌঁছাবে, হাসপাতালে চাপ কমানোর পরিকল্পনা সরকারের –ড. জিয়া হায়দার রাজাপুরে জুলাই যোদ্ধার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দুস্থ মানুষের পাশে ঢাকাস্থ নথুল্লাবাদ ইউনিয়ন কল্যাণ সমিতি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন: শিক্ষকদের জীবনমান উন্নয়নই কি মূল চাবিকাঠি: রেজাউল করিম ঝালকাঠিতে পরিবেশ রক্ষায় বিষেশ নাগরিক সভা নবগ্রামে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক খলিলের আয়োজনে ইফতার মাহফিল  নববধূকে নিয়ে আকাশপথে গ্রামে আগমন, নজর কাড়লেন সুমন দেশবাসীকে বিরোধীদলীয় নেতার ঈদুল ফিতরের শুভেচ্ছা ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

রংপুরে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ-২০২৫ উদযাপন

Reporter Name / ১৩৬ Time View
Update : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

 

রিয়াজুল হক সাগর, রংপুর।

 

“ভ্যাট দিয়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই শ্লোগানকে প্রতিপাদ্য করে বুধবার (১০ ডিসেম্বর) সকালে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ, ২০২৫ উদযাপন উপলক্ষে আগামী চাষি রংপুর লিঃ, পূর্ব কামাল কাছনা, রংপুর এর কনফারেন্স হলে একটি সেমিনার অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কাস্টমস: নিরীক্ষা, আধুনিকায়ন ও আন্তর্জাতিক বাণিজ্য) ড. মোহাঃ আল আমিন প্রামানিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর অঞ্চল-রংপুর এর কর কমিশনার মোঃ আবু সাইদ সোহেল, প্রেসিডেন্ট, রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এমদাদুল হোসেন, রংপুর; প্রেসিডেন্ট, রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি মোঃ গোলাম জাকারিয়া পিন্টু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার অরুণ কুমার বিশ্বাস।

 

অনুষ্ঠানের প্রধান অতিথি বক্তব্যে ড. মোহাঃ আল আমিন প্রামানিক বলেন, ভ্যাট হলো অভ্যন্তরীণ রাজস্ব আদায়ের একটি সর্বোত্তম হাতিয়ার। তিনি সুষ্ঠু কর সংস্কৃতি ও ব্যবসা-বান্ধব ভ্যাট ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে ভ্যাট ব্যবস্থাপনাকে অনলাইনভিত্তিক করা এবং কাঠামোগত সংস্কারের বিষয়টি গুরুত্বের সাথে তুলে ধরেন।

 

অনুষ্ঠানের সভাপতি রংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার অরুণ কুমার বিশ্বাস বলেন, উন্নয়নের অন্যতম চালিকাশক্তি হলো রাজস্ব। রাজস্ব আহরণে সকল অংশীজনকে সম্পৃক্ত করা এবং জাতিকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধিশালী করতে ভ্যাট ব্যবস্থার আধুনিকায়নের বিকল্প নেই। বর্তমানে সময় এসেছে নতুনভাবে স্বপ্ন দেখার, পুরোনো ঘুণে ধরা ব্যক্তিকেন্দ্রিক অচলায়তন ভেঙে সুশাসন, শুদ্ধাচার, ন্যায়ানুগ সমাজ ও পরিবেশ তৈরি করার।

 

এ সময় উপস্থিত ছিলেন রংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের অতিরিক্ত কমিশনার মোঃ খায়রুল কবির মিয়া, যুগ্ম কমিশনার মহিববুর রহমান ভূঞাসহ এ কমিশনারেটের আওতাধীন নানা শ্রেণির ব্যবসায়ী প্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী, সংশ্লিস্ট দপ্তরের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী এবং ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সদস্যবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/