• বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
বর্জ্য অব্যবস্থাপনায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকি: ড. জিয়াউদ্দিন হায়দার ইউনিয়নেই চিকিৎসা পৌঁছাবে, হাসপাতালে চাপ কমানোর পরিকল্পনা সরকারের –ড. জিয়া হায়দার রাজাপুরে জুলাই যোদ্ধার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দুস্থ মানুষের পাশে ঢাকাস্থ নথুল্লাবাদ ইউনিয়ন কল্যাণ সমিতি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন: শিক্ষকদের জীবনমান উন্নয়নই কি মূল চাবিকাঠি: রেজাউল করিম ঝালকাঠিতে পরিবেশ রক্ষায় বিষেশ নাগরিক সভা নবগ্রামে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক খলিলের আয়োজনে ইফতার মাহফিল  নববধূকে নিয়ে আকাশপথে গ্রামে আগমন, নজর কাড়লেন সুমন দেশবাসীকে বিরোধীদলীয় নেতার ঈদুল ফিতরের শুভেচ্ছা ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

ফেব্রুয়ারিত নির্বাচন হবে: ঠাকুরগাঁওয়ে সারজিস

Reporter Name / ৭০ Time View
Update : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

 

রিয়াজুল হক সাগর, রংপুর।

 

ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন হবে বলে আশা করছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। কোন ব্যক্তি, রাজনৈতিক দল বা গোষ্ঠির জন্য নির্বাচন পেছানো বা আগানোর অবস্থা নেই।

 

মঙ্গলবার বিকালে ঠাকুরগাঁও জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স ভবনে বিএনপি’র ভাইস চেয়ারম্যান তারেক রহমান দেশে না ফিরলে নির্বাচন পেছাবে কি না, এমন প্রশ্নের উত্তরে তিনি এসব মন্তব্য করেন।

 

তিনি আরও জানান, ফেব্রুয়ারিত নির্বাচন হবে, অন্তবর্তীকালীন সরকারের এই সিদ্ধান্তের প্রতি তাদের আস্থা রয়েছে। তারেক রহমানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, অভুত্থানের ১৩ মাস পেরিয়ে গেছে, তারেক রহমান দেশে ফেরা নিয়ে নিজে কোন বাধা অনুভব করতে পারেন। কিন্তু আমাদের জায়গা থেকে, রাজনৈতিক দলগুলোর থেকে সাধারণ মানুষের পালস থেকে বুঝতে পারি, এই বাংলাদেশে তিনি আসলে, তাঁর জন্য কোন সমস্যা তৈরির সুযোগ নেই।

 

নির্বাচন কমিশন জাতীয় পার্টিকে নির্বাচনে অংশ গ্রহণের সুযোগ দিয়ে জুলাই অভুত্থানের আকাঙ্খার সাথে প্রতারণা করছেন বলে অভিযোগ তুলে সারজিস আলম আরও বলেন, আওয়ামী লীগ যা, জাতীয় পার্টিও তা। ভারতে গিয়ে দাসত্ব করেছে, সেখানকার পরামর্শে এসে দেশের মানুষকে ধোকা দিয়েছে। আ.লীগের সহযোগী হয়ে এমপি হয়েছে-সুযোগ সুবিধা নিয়েছে। আ.লীগকে যেমনি ভাবে সরকার বিচারের সম্মুখীন করেছে, তেমনি ভাবে জাতীয় পার্টিকেও বিচারের সম্মুখীন করা উচিত।

 

সারজিস আলম পরে সাংবাদিকদের জানান, আজ সন্ধ্যার মধ্যে এনসিপি’র প্রথম পর্যায়ে সংসদ নির্বাচনের জন্য চূড়ান্ত করা মনোনীত প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে।

 

জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স ভবনে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক ও কৃষিবিদ উইং কৃষিবিদ গোলাম মর্তুজা সেলিম সহ ঠাকুরগাঁও জেলার নব গঠিত আহ্বায়ক কমিটি সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/