• বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
বর্জ্য অব্যবস্থাপনায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকি: ড. জিয়াউদ্দিন হায়দার ইউনিয়নেই চিকিৎসা পৌঁছাবে, হাসপাতালে চাপ কমানোর পরিকল্পনা সরকারের –ড. জিয়া হায়দার রাজাপুরে জুলাই যোদ্ধার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দুস্থ মানুষের পাশে ঢাকাস্থ নথুল্লাবাদ ইউনিয়ন কল্যাণ সমিতি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন: শিক্ষকদের জীবনমান উন্নয়নই কি মূল চাবিকাঠি: রেজাউল করিম ঝালকাঠিতে পরিবেশ রক্ষায় বিষেশ নাগরিক সভা নবগ্রামে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক খলিলের আয়োজনে ইফতার মাহফিল  নববধূকে নিয়ে আকাশপথে গ্রামে আগমন, নজর কাড়লেন সুমন দেশবাসীকে বিরোধীদলীয় নেতার ঈদুল ফিতরের শুভেচ্ছা ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

ঝালকাঠিতে বিভাগীয় কমিশনারের সফর উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name / ১২৪ Time View
Update : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

 

মাসুম খান,ঝালকাঠি: বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মোহাম্মাদ মাহফুজুর রহমানের ঝালকাঠি জেলায় আগমন উপলক্ষে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন। ঝালকাঠি জেলা প্রশাসক মোঃ মমিন উদ্দিন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান প্রমুথ।

প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মোহাম্মাদ মাহফুজুর রহমান সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, নির্বাচন আচরণবিধি অনুযায়ী নির্ধারিত সময়ের বাইরে পোস্টার, ব্যানার ও ফেস্টুন টানানো আচরণবিধি লঙ্ঘনের শামিল। এ ধরনের কর্মকান্ড থেকে সবাইকে বিরত থাকার পরামর্শ দেন তিনি। পাশাপাশি তিনি জেলার নির্বাচন-সংশ্লিষ্ট সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।

এছাড়াও তিনি জেলার সার্বিক উন্নয়ন, প্রাসনিক কার্যক্রমের স্বচ্ছতা, সুশাসন এবং ঝালকাঠি জেলার পর্যটন সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। সভায় বক্তারা জেলার উন্নয়ন, নাগরিক সেবা সহজীকরণ এবং বিভিন্ন সমস্যার বিষয়ে মতামত উপস্থাপন করেন।#

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/