• রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম
ঝালকাঠিতে মোটরসাইকেল দুর্ঘটনায় সাবেক পৌর কাউন্সিলর নিহত: আহত এক সেচ সংকট নিরসনে তৎপর এমপি বুলবুল পাউবো কর্মকর্তাদের নিয়ে সরজমিন পরিদর্শন ও তদারকি নির্দেশ রাঙামাটিতে অবসরপ্রাপ্তদের ঈদ পুনর্মিলনীতে স্মৃতিচারণ ও মিলনমেলা ঝালকাঠিতে বেড়াতে আসলেন বাকশিস সভাপতি অধ্যক্ষ সেলিম ভূঁইয়া এমপি  টেকনাফে মুরগির ফার্ম থেকে ৫ লাখ ইয়াবা উদ্ধার, মালিক পলাতক ঢাকা বিমানবন্দরে প্রায় ৫০০ গ্রাম (প্রায় ৪৩ ভরি) স্বর্ণালংকার ও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ ১ জন আটক বাগেরহাটে ভুয়া বিল-ভাউচারে সরকারি টাকা উত্তোলন, কর্মকর্তা বললেন সমন্বয় করা হয়   ঝালকাঠির সাওরাকাঠি বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ঝালকাঠির শশ্মানঘাটে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের জামায়াতের আর্থিক সহায়তা হাম মোকাবিলায় সরকার প্রস্তুত; আতঙ্ক নয় সচেতনতার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

জাতীয়তাবাদী রাজনীতির আদর্শ প্রতিষ্ঠায় ঝালকাঠি-১ আসনে ইঞ্জিনিয়ারের ভূমিকা: দীর্ঘ ১৭ বছরের সংগ্রামের প্রতিচ্ছবি

Reporter Name / ৩০৬ Time View
Update : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫

 

রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি: বিশিষ্ট লেখক, কলামিস্ট ও গবেষক ইঞ্জিনিয়ার একেএম রেজাউল করিম এক বার্তায় জানান,

“দীর্ঘদিন ধরে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) আদর্শকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন ইঞ্জিনিয়ার এ কে এম রেজাউল করিম। রাজনৈতিক বিশ্লেষক, গবেষক, লেখক ও সংগঠক হিসেবে পরিচিত এই নেতা ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের তৃণমূল কর্মীদের দীর্ঘ ১৭ বছরের সংগ্রাম ও ত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন।

 

গণতন্ত্রের পক্ষে নিরলস সংগ্রাম

 

ইঞ্জিনিয়ার রেজাউল করিম ছাত্র রাজনীতি থেকে শুরু করে দল ঘোষিত সকল কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ করে আসছেন। তিনি দেশ ও বিদেশে জাতীয়তাবাদী রাজনীতির পক্ষে জনমত গঠনে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বর্তমানে বিভিন্ন টেলিভিশন টকশোতে নিয়মিতভাবে তথ্য-যুক্তিভিত্তিক উপস্থাপনার মাধ্যমে তিনি বিএনপির পক্ষে জনমত গঠনে অগ্রণী ভূমিকা পালন করছেন।

 

এক প্রেস বিজ্ঞপ্তিতে, তিনি ঝালকাঠি-১ আসনের সহযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “দীর্ঘ ১৭ বছর ধরে শত নির্যাতন সহ্য করেও আপনারা প্রত্যেকে নির্যাতিত হয়েছেন, পারিবারিক জীবন থেকে শুরু করে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে আমরা প্রত্যেকেই ক্ষতিগ্রস্ত হয়েছি। তারপরও আপনারা ঐক্যবদ্ধভাবে নেতার নেতৃত্বের প্রতি অবিচল আনুগত্য দেখিয়ে সকল কর্মকাণ্ড পরিচালনা করেছেন।” তিনি আরও উল্লেখ করেন যে, এই সহযোদ্ধারা তথাকথিত ‘সন্ত্রাসী বাহিনী’র রক্তচক্ষুকে উপেক্ষা করে সকল কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে গণতান্ত্রিক রাজাপুর-কাঠালিয়া বিনির্মাণে কাজ করছেন।

রাজনৈতিক ও সাংগঠনিক পরিচিতি ইঞ্জিনিয়ার এ কে এম রেজাউল করিম একাধিকবার ঝালকাঠি-১ ও পিরোজপুর-২ আসন থেকে বিএনপির মনোনয়নপ্রার্থী ছিলেন (২০০১, ২০০৬, ২০০৮ ও ২০১৮ সালের জাতীয় নির্বাচন)। সাংগঠনিক ক্ষেত্রে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

এছাড়াও, তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাবেক কেন্দ্রীয় সদস্য, জিয়া পরিষদের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, যুক্তরাজ্য শাখার সাবেক সিনিয়র সহ-সভাপতি, এবং যুক্তরাজ্য বিএনপি ও ঝালকাঠি জেলা বিএনপির সাবেক সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। স্থানীয়ভাবে তিনি কাউখালী উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ছিলেন।

 

সাংবাদিকতা ও গণমাধ্যমেও তার সক্রিয় উপস্থিতি রয়েছে। তিনি দৈনিক যায়যায়দিনের বিশেষ সংবাদদাতা এবং একাধিক গবেষণা ও শিক্ষামূলক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। তার লেখা গুরুত্বপূর্ণ গ্রন্থসমূহের মধ্যে রয়েছে ‘জিয়াউর রহমানের বহুদলীয় চিন্তা’ : তারেক রহমানের ৩১ দফা’, ‘শহীদ জিয়াউর রহমান রচনাবলী’ এবং ‘আওয়ামী বাকশালিদের দুঃশাসনের খতিয়ান’।

 

আসন্ন নির্বাচন ও ঐক্যের আহ্বান আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে ইঞ্জিনিয়ার রেজাউল করিম নেতা-কর্মীদের প্রতি ধৈর্য্য ও ঐক্যের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “নির্বাচন হবে, আমরা সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। তফসিল ঘোষণা করা হবে, দলীয়ভাবে প্রতীক বরাদ্দ করা হবে এবং অনেক রাজনৈতিক মেরুকরণ হবে। জোটবদ্ধ নির্বাচনের বিষয়টি এখনও স্পষ্ট নয়।”

তিনি দৃঢ়তার সাথে বলেন, “ধৈর্য্য ধরুন, আস্থায় থাকুন, পূর্বের ন্যায় ঐক্যবদ্ধ থাকুন। ঐক্যবদ্ধতাই সফলতা বয়ে আনে।” তিনি প্রত্যয় ব্যক্ত করেন যে, “ইনশাআল্লাহ আসন্ন নির্বাচনেও একইভাবে ঐক্যবদ্ধ থেকে নেতার আনুগত্যে আপনাদের নেতৃত্বে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমানের ধানের শীষের পক্ষে কাজ করবো।”

 

ইঞ্জিনিয়ার এ কে এম রেজাউল করিম ন্যায়, বিচক্ষণতা ও ত্যাগের চেতনার মাধ্যমে জাতীয়তাবাদী দর্শনকে প্রতিষ্ঠিত করার জন্য সকলের প্রতি দোয়া কামনা করেন।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/